জাতিসংঘে মুহাম্মদ ইউনূসের শতাধিক সফরসঙ্গী, হতাশা প্রকাশ টিআইবির « বাংলাখবর প্রতিদিন

জাতিসংঘে মুহাম্মদ ইউনূসের শতাধিক সফরসঙ্গী, হতাশা প্রকাশ টিআইবির

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৫ | ১১:৫৩
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৫ | ১১:৫৩
Link Copied!

শতাধিক সদস্যের প্রতিনিধি দল নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এতে গভীর হতাশা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলেছে, জনগণের করের টাকায় এত বড় প্রতিনিধি দল পাঠিয়ে অন্তর্বর্তী সরকার কী বার্তা দিচ্ছে, তা জানা জনগণের অধিকার।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এই হতাশা প্রকাশ করেন।

বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘পতিত কর্তৃত্ববাদী শাসনামলে জাতিসংঘ অধিবেশনসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে অতিরিক্ত প্রতিনিধিদল পাঠানো এক প্রকার স্বাভাবিকতায় পরিণত হয়েছিল। কখনও কখনও সেই সংখ্যা দুই শতাধিক পর্যন্ত পৌঁছেছিল। অথচ ছাত্র-জনতার অভূতপূর্ব আন্দোলনের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার থেকে জনগণ আশা করেছিল- এ ধরনের চর্চা বন্ধ হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তী সরকার অহেতুক বিদেশ সফর ও সরকারি অর্থ অপচয় রোধে পরিপত্র জারি করেছিল। কিন্তু জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে শতাধিক প্রতিনিধি পাঠিয়ে সরকার নিজেই তার অবস্থান প্রশ্নবিদ্ধ করেছে।’

টিআইবি জানায়, সাধারণত যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মতো বড় শক্তিধর দেশগুলো কূটনৈতিক প্রভাব বিস্তারের জন্য তুলনামূলক বড় প্রতিনিধি দল পাঠায়, যদিও শতাধিক সদস্যের দৃষ্টান্ত বিরল। অপরদিকে নাইজেরিয়ার মতো কিছু সুশাসনবর্জিত দেশের বড় দল পাঠানোর পেছনে ‘ভ্রমণবিলাস’ ছাড়া তেমন কোনও যুক্তি পাওয়া যায় না।

গত বছর অন্তর্বর্তী সরকার ৫৭ জনের প্রতিনিধি দল পাঠিয়েছিল উল্লেখ করে ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘এ বছর সেই সংখ্যা কমবে বলে তারা আশা করেছিলেন। কিন্তু এবার পশ্চাৎমুখী হয়ে কর্তৃত্ববাদী আমলের বিব্রতকর চর্চা পুনরাবৃত্তি করা হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি প্রশ্ন তোলেন, ‘এত বড় প্রতিনিধি দল গঠনের সময় অধিবেশনের আলোচ্য বিষয়বস্তুর সঙ্গে সংশ্লিষ্টতা, জাতীয় স্বার্থে অর্থবহ অংশগ্রহণ বা সদস্যদের ভূমিকা কতটা বিবেচনা করা হয়েছে? জনগণের করের টাকায় গঠিত দলের প্রতিটি সদস্যের দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে কি স্পষ্টতা আছে?’

গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারের জন্য এ ধরনের প্রশ্নবিদ্ধ দৃষ্টান্ত হতাশাজনক ও বিব্রতকর বলে মন্তব্য করেছে টিআইবি।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত