প্রশাসনের কাছে ন্যায় বিচার না পেলে আত্মহত্যা করবেন গৃহবধু বৃষ্টি ও তার পরিবার ! « বাংলাখবর প্রতিদিন

প্রশাসনের কাছে ন্যায় বিচার না পেলে আত্মহত্যা করবেন গৃহবধু বৃষ্টি ও তার পরিবার !

সাইফুল ইসলাম: স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:১৬
সাইফুল ইসলাম: স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:১৬
Link Copied!
সংবাদ সম্মেলনের ছবি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

“জীবন সংগ্রামে আমি ক্লান্ত। আমি আমার স্বামী সন্তানকে বাঁচাতে পারছি না। আমার চোখের সামনে তারা হারিয়ে যাচ্ছে,নিঃশেষ হয়ে যাচ্ছে। দয়া করে দ্রুত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন। তা না হলে নিজেকে শেষ করা ছাড়া সামনে আমার আর কোন রাস্তা নেই। জানি আমি এটা ঘটালে আমার স্বামী ও সন্তানও বাঁচবে না। কেননা জমি সংক্রান্ত পারিবারিক কলহে নিজেকে প্রতিনিয়ত সইতে হয় টর্চার, শারীরিক ও মানসিক নির্যাতন। স্বামীকে দেওয়া হয় প্রাণনাশের হুমকি। এভাবে আর বেঁচে থাকা যায় না”।

সংবাদ সম্মেলনে ঠিক এভাবেই কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙ্গে পড়েন মোছাঃ আইভি নাজনীন বৃষ্টি (২৭) নামের এক গৃহবধু।

গৃহবধু আইভি উপজেলার ১নং নাজিরপুর ইউনিয়নের বৃ-গড়িলা গ্রামের আহসান হাবিব মাঝির সহধর্মিনী। তার ঘরে রয়েছে ছয় বছরের এক মেয়ে সন্তান। তিনি মোঃ শরিফুল ইসলাম ওরফে ছকেদ (৪৫), মোঃ রওশন মাঝি(৫৫),মোঃজিন্নাহ মাঝি (৫০),মোঃ সানাউল্লাহ মাঝি (৩৮), মোঃ রাকিবুল ইসলাম (২০)সহ ১২ জনের নাম অর্ন্তভুক্ত করে অজ্ঞাতনামা ১৫ থেকে ২২ জনের নামে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেছেন।  

বিজ্ঞাপন

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় নাটোরের গুরুদাসপুর উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের একটি কক্ষে বাড়ি ভাংচুর,লুটপাট ,প্রাণনাশের চেষ্টার প্রতিবাদ ও জীবনের নিরাপত্তা ব্যানারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী পরিবারের পক্ষে আইভি নামের এক গৃহবধু লিখিত অভিযোগ তুলে ধরে বক্তব্য রাখেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যার দিকে আমার শ্বশুড়ের জমি সংক্রান্ত বিষয়ে আইভির ফুফু শ্বশুড়ের পুত্র ছকেদ এর সাথে আমার স্বামী আহসান হাবিবের কথা কাটাকাটি হয়। সেখানে আমার স্বামীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় পূর্ব পরিকল্পনা মোতাবেক সেই দিনেই রাত ১২টায় বিবাদী ছকেদ তার ১৫ থেকে ২০জনের দলবল নিয়ে দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে আক্রমণ চালায়। বাড়ি দরজা ভেঙ্গে প্রবেশ করতে চেষ্টা করলে আমার স্বামী ভয়ে জীবন রক্ষার্থে পালিয়ে যায়। পরে তাঁরা ঘরে প্রবেশ করে আমাকে জিম্মি করে বাড়ি ভাংচুরও লুটপাট শুরু করে। আলমারীর ড্রয়ার ভেঙ্গে পুকুরের মাছ বিক্রির ১৫ লাখ টাকা ও ১০ ভরি ওজনের স্বর্ণাংকার নেয়। যাওয়ার সময় প্রাণনাশের হুমকিও  দেওয়া হয়। অদ্য সকাল ৬টার দিকে আবারও তারা আক্রমণ করে খামারের ৫টি মহিষ লুট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা।

ভুক্তভোগী আইভি বলেন, আমার শ্বশুড়ের প্রায় ৬০ থেকে ৭০ বিঘা জমি রয়েছে। দুই ছেলে ও দুই মেয়ে সন্তান। শ্বশুর অসুস্থ হয়ে পড়ায় সম্পত্তির উপর লোপ জাগে দুই ননদের। শরিফুল ইসলাম ওরফে ছকেদ এর ইন্ধনে চাচাত ভাইয়ের ছেলে ছোট ননদ শিউলির স্বামী সানাউল্লাহ বাড়িতে এসে জমির ভাগ নিয়ে আমাকে নানাভাবে নির্যাতন ও আমার স্বামীকে দেওয়া হয় প্রাণনাশের হুমকি। বর্তমানে তারা জীবনের নিরাপত্তা হীনতায় ভুগছেন। দ্রুত অভিভুক্তদের গ্রেফতারের দাবি জানান তিনি। 

বিজ্ঞাপন

অভিযুক্ত শরিফুল ইসলাম ছকেদ অস্বীকার করে মোঠোফোনে গণমাধ্যমে বলেন, আমার বিষয়ে যে অভিযোগ দেওয়া হয়েছে সেটা মিথ্যা ও বানোয়াট। উল্টো আহসান হাবিব আমাকে হত্যার পরিকল্পনা করছেন। 

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ( ওসি) দুলাল হোসেন বলেন, এ সংক্রান্ত বিষয়ে থানাতে এক অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত