ভারতে আটক ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর « বাংলাখবর প্রতিদিন

ভারতে আটক ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৫ | ২:৫৯
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৫ | ২:৫৯
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ভারতের পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত থেকে আটক ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। গতকাল রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে সাতক্ষীরা সদরের তলুইগাছা সীমান্তে শূন্যরেখায় তাঁদের হস্তান্তর করা হয়। তাঁদের মধ্যে চারজন শিশু, চারজন নারী ও সাতজন পুরুষ।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তলুইগাছা বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আবুল কাশেম জানান, সাতক্ষীরা সদরের তলুইগাছা সীমান্তের শূন্যরেখায় গতকাল সন্ধ্যা পৌনে সাতটার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। এ সময় বিএসএফ ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করে। পরে রাত ১০টার দিকে তাঁদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়।

আটক এক ব্যক্তি বলেন, তাঁরা ভারতের একটি শহরে শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন। ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশিদের দেশে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে মাইকিং করা হয়েছে। গত শনিবার সকাল ১০টার দিকে তাঁরা আমুদিয়া বিএসএফ ক্যাম্পে আত্মসমর্পণ করেন।

বিজ্ঞাপন

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিমুল হক বলেন, গতকাল সন্ধ্যায় বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও বিজিবি ৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েক সুবেদার মো. আবুল কাশেমের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। এরপর রাত ১০টার দিকে বিজিবি তাঁদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে। যাচাই-বাছাই শেষে স্বজনদের কাছে তাঁদের হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত