সিরাজগঞ্জে দূর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মালম্বীদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ « বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জে দূর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মালম্বীদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ

রেজাউল করিম, স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৫ | ৬:৫৫
রেজাউল করিম, স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৫ | ৬:৫৫
Link Copied!

সিরাজগঞ্জে দূর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মালম্বী (হিন্দু ধর্মাবলম্বী) এর দরিদ্র ও অসহায়দের মাঝে নতুন বস্ত্র শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

সিরাজগঞ্জ শহরের এস.এস.রোডস্থ বুলবুল ওয়েল মিলস গলির “ঐক্য সংহতি পূজা উদযাপন কমিটি” সিরাজগঞ্জের আয়োজনে, সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে প্রায় শতাধিক শাড়ি কাপড় ও লুঙ্গি বিতরণ করা হয়।

বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন এবং বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক, জনতার মেয়র  মোঃ সাইদুর রহমান বাচ্চু। 

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন, সিরাজগঞ্জ শহর বিএনপির সাবেক আহবায়ক ও হিন্দু কল্যাণ ট্রাস্ট (সিরাজগঞ্জ -পাবনা ও বগুড়া) ট্রাস্টি অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদরক মোঃ আনোয়ার হোসেন রাজেশ, সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদল নেতা নবনিযুক্ত আহবায়ক কমিটি আহবায়ক এস.এম. জুয়েল রানা প্রমুখ। 

অনুষ্ঠান পরিচালনা করেন, সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজে ছাত্র সংসদ সাবেক জিএস ও জেলা জাসাস এর আহবায়ক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ রানা। অনুষ্ঠানে সার্বিকভাবে দায়িত্ব ও সহযোগিতা পালন করেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ছাত্রদল নেতা, পৌর ৩ নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক আনন্দ ঘোষ (টোকেন)।

বিজ্ঞাপন

উক্ত শাড়ি ও লুঙ্গি বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘আমরা আমাদের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে মন্দির এলাকায় নিরাপত্তা সহযোগিতা দেব। প্রশাসনের পাশাপাশি বিএনপির কর্মীরাও সর্বাত্মকভাবে পাশে থাকবে, যাতে পূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। শুধু উপহার সামগ্রী দিয়েই আমাদের দায়িত্ব শেষ নয়, আমি এবং আমার জেলা বিএনপির নেতৃবৃন্দ প্রতিটি মন্দির / পূজা মন্ডব পরিদর্শন করছি এবং পরিদর্শন করবো এবং সহযোগিতা করবো।’

তিনি বলেন, ‘কোথাও কোনো অসুবিধা থাকলে তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করব।’‘বিএনপি সব ধর্মের মানুষের অধিকার রক্ষায় বিশ্বাসী। আমরা সবাই বাংলাদেশি, এটাই আমাদের প্রথম পরিচয়। ধর্ম যার যার, আনন্দ উৎসব সবার। বিএনপির নেতৃবৃন্দরা যেমন হিন্দু সম্প্রদায়ের পাশে থাকি সহযোগিতা করি, ঠিক তেমনি অন্য ধর্মের উৎসব পালনে সহযোগিতা করে বিএনপি। বিএনপি জনগণের দল, এ দলের শক্তি হলো জনগণ। পাশে থাকাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।’

এ সময়ে হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ সহ অন্যান্যরা  উপস্থিত ছিলেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত