বেলকুচিতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত জাতীয় কন্যা শিশু দিবস
রেজাউল করিম, স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
এ বছরের প্রতিপাদ্য ছিল— “আমি কন্যা শিশু, স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাত জাহান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুসাব্বির হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, রফিকুল ইসলাম, সাব-ইন্সপেক্টর সবুজ কুমার দে,বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম,এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী গণমাধ্যম প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
কর্মসূচির শেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


