আগারগাঁওয়ের সেই ‘কেকপট্টি’ উচ্ছেদ « বাংলাখবর প্রতিদিন

আগারগাঁওয়ের সেই ‘কেকপট্টি’ উচ্ছেদ

মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৫ | ৩:৩৯
মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৫ | ৩:৩৯
Link Copied!

ঢাকার আগারগাঁও এলাকায় সরকারি দপ্তরসংলগ্ন সড়কে গড়ে ওঠা ভাসমান কেক ও খাবারের দোকানগুলো উচ্ছেদ করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দোকানগুলো সরিয়ে দেওয়া হয়।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা এ স্থানটি ‘কেকপট্টি’ নামে পরিচিতি পায়। বিকেল গড়াতেই এখানে ভিড় জমাতেন নানা বয়সী মানুষ। কেকের দোকানে ভোজনের চেয়ে বেশি দেখা যেত ভিডিও তৈরির প্রস্তুতি। ক্যামেরা, মোবাইল, ট্রাইপড আর আলোর ঝলকানিতে যেন এক ধরনের উৎসবমুখর পরিবেশ তৈরি হতো।

কিন্তু প্রশাসনের দৃষ্টিতে এটি হয়ে উঠছিল সমস্যা। নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশনসহ গুরুত্বপূর্ণ ভবনের প্রবেশপথ প্রায়ই অবরুদ্ধ হয়ে যাচ্ছিল। যান চলাচলে তৈরি হচ্ছিল প্রতিবন্ধকতা, ভোগান্তিতে পড়ছিল সাধারণ মানুষ।

বিজ্ঞাপন

শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক বলছেন, ‘যে দোকানগুলো রাস্তার ওপর যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল, আমরা সেগুলো সরিয়ে দিয়েছি। এখানে কে ভাইরাল, আর কে ভাইরাল না, তাতো আমরা জানি না।”

জানতে চাইলে তিনি আরও বলেন, ‘জনচলাচলে দুর্ভোগ ও যানজট সৃষ্টি এবং নির্বাচন কমিশন ভবনের মতো একটি গুরুত্বপূর্ণ ভবনের সামনে রাস্তা বন্ধ করে যারা দোকান করছিলেন তাদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এবং নির্বাচন কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা উচ্ছেদ করেছি।’

স্থানীয় বাসিন্দা ও পথচারীরা বলছেন, প্রথমদিকে জায়গাটি ছিল নিরিবিলি। সন্ধ্যায় একটু হাঁটাহাঁটি কিংবা সময় কাটানোর জায়গা ছিল এটি। কিন্তু হঠাৎ করেই কনটেন্ট নির্মাতা ও ফুড ব্লগারদের আগমনে পরিবেশ পাল্টে যায়। কেক বিক্রির পাশাপাশি চলে নানা ধরনের কর্মকাণ্ড।

বিজ্ঞাপন

এদিকে উচ্ছেদ অভিযান নিয়ে অনেকে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ বলছেন, তরুণদের উদ্যোক্তা চেতনার জায়গা নষ্ট হলো। আবার অনেকে মনে করছেন সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে এটি ছিল সময়োপযোগী পদক্ষেপ।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত