দুমকিতে মা ইলিশ শিকার রোধে অভিযানে জেলেদের হামলা « বাংলাখবর প্রতিদিন

দুমকিতে মা ইলিশ শিকার রোধে অভিযানে জেলেদের হামলা

পটুয়াখালী প্রতিনিধি
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৫ | ১১:৪৭
পটুয়াখালী প্রতিনিধি
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৫ | ১১:৪৭
Link Copied!
হামলার ছবি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

পটুয়াখালীর দুমকিতে মা ইলিশ শিকার রোধে মৎস্য বিভাগের অভিযানের সময় অভিযানে থাকা টিমের ওপর জেলেদের হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার আলগি এলাকার পায়রা নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা নিষিদ্ধ থাকায় মৎস্য বিভাগ ও পুলিশ যৌথভাবে নদীতে অভিযান চালায়। অভিযানের সময় কয়েকটি নৌকা ও জাল জব্দের চেষ্টা করলে আলগি এলাকার কিছু জেলে ও তাদের স্বজনরা লাঠি, ইট-পাটকেল নিয়ে ট্রলারের ওপর হামলা চালায়। পুলিশ ও মৎস্য কর্মকর্তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।

বিজ্ঞাপন

হামলার মুখে অভিযানের ট্রলারটি নদীর আলগি চরে গিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়। এতে বড় ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও ট্রলারের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে দুমকি ও পটুয়াখালী সদর থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযানে থাকা দলকে উদ্ধার করে।

উপজেলা মৎস্য দপ্তরের ফিল্ড অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, “নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা নদীতে গেলে হঠাৎ জেলেরা সংঘবদ্ধভাবে আক্রমণ চালায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পটুয়াখালী জেলায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের বিশেষ অভিযান চলছে। তবে কিছু এলাকায় জেলেদের প্রতিরোধের কারণে অভিযানে ঝুঁকির আশঙ্কা দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত