মিশরের ন্যাশনাল সেন্টার ফর জুডিসিয়াল স্টাডিজ পরিদর্শনে প্রধান বিচারপতি « বাংলাখবর প্রতিদিন

মিশরের ন্যাশনাল সেন্টার ফর জুডিসিয়াল স্টাডিজ পরিদর্শনে প্রধান বিচারপতি

অনলাইন ডেস্ক
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৫ | ১:২০
অনলাইন ডেস্ক
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৫ | ১:২০
Link Copied!

মিশরের ন্যাশনাল সেন্টার ফর জুডিসিয়াল স্টাডিজ পরিদর্শনে প্রধান বিচারপতি মিশরের ন্যাশনাল সেন্টার ফর জুডিসিয়াল স্টাডিজ পরিদর্শনে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

মিশরের ন্যাশনাল সেন্টার ফর জুডিসিয়াল স্টাডিজ পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

শুক্রবার (১০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বর্তমানে মিশর সফরে রয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্ট জানায়, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ (যিনি পদাধিকারবলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের জেএটিআই চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন) গত ৮ অক্টোবর মিশরের ন্যাশনাল সেন্টার ফর জুডিসিয়াল স্টাডিজ এনসিজেএস পরিদর্শন করেন। এ সফরটি বাংলাদেশ ও মিশরের মধ্যে বিচার বিভাগীয় সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

সফরকালে প্রধান বিচারপতি মিশর বিচার বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন। উভয় পক্ষ বিচার প্রশিক্ষণ, শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন। বৈঠকে উভয় দেশের বিচার বিভাগের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির প্রতি অঙ্গীকার ব্যক্ত করা হয়।

বাংলাদেশ প্রতিনিধিদলকে স্বাগত জানান মিশরের সুপ্রিম কনস্টিটিউশনাল কোর্টের উপপ্রধান বিচারপতি, কাউন্সেলর ড. মোহাম্মদ ইমাদ এল-নাগ্গার। আলোচনায় উভয় দেশ বিচার বিভাগের আধুনিকায়ন, আইনের শাসন সুদৃঢ়করণ এবং প্রশিক্ষণ ও গবেষণার ক্ষেত্রে টেকসই সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে।

বিজ্ঞাপন

এ সময় মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন। এ সফরের ফলশ্রুতিতে জেএটিআই এবং এনসিজেএস যৌথ প্রশিক্ষণ কর্মসূচি এবং সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সম্মত হয়েছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত