বেলকুচিতে আত্মসমর্পন করা ৬৭ চরমপন্থীকে ৪৮টি গরু প্রদান, খামার উদ্বোধন « বাংলাখবর প্রতিদিন

আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসা

বেলকুচিতে আত্মসমর্পন করা ৬৭ চরমপন্থীকে ৪৮টি গরু প্রদান, খামার উদ্বোধন

রেজাউল করিম, স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৫ | ৮:২৭
রেজাউল করিম, স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৫ | ৮:২৭
Link Copied!

সিরাজগঞ্জের বেলকুচিতে ৬৭ চরমপন্থীদের পুর্নবাসনের জন্য ৫৬ শতক জমিসহ ক্যাডেল সেড, ভার্মি কম্পেস্ট সেড, হারভেস্টার মেশিন সেড, ডেইরি কেয়ার সেড উদ্বোধন ও ৪৮ টি গরু হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার ১৪ অক্টোবর  সকালে উপজেলার দেলুয়াকান্দি গ্রামে উপজেলা প্রশাসনের আয়োজনে সেড উদ্বোধন ও গরু হস্তান্তর করা হয়। চরমপন্থীদের পুর্নবাসন শীর্ষক প্রকল্পের ব্যয় ধরা হয় ২ কোটি ৩০ লাখ টাকা। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেড উদ্বোধন ও গরু হস্তান্তর করেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

বিজ্ঞাপন

এতে সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষের  সঞ্চালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক গনপতি রায়, জেলা গোয়েন্দা সংস্থার (এনএসআই) উপ-পরিচালক মাকসুদুল হাকিম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এ কে এম আনোয়ারুল হক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম মনজুরে মাওলা।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, গ্রাম উন্নয়ন সংস্থার সভাপতি আবু তালেব প্রমুখ।

বিজ্ঞাপন

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত