জাতিসংঘের শুভেচ্ছাদূত হলেন হানিয়া আমির « বাংলাখবর প্রতিদিন

জাতিসংঘের শুভেচ্ছাদূত হলেন হানিয়া আমির

বিনোদন ডেস্ক
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৫ | ১১:১২
বিনোদন ডেস্ক
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৫ | ১১:১২
Link Copied!
হানিয়া আমির -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

জাতিসংঘে পাকিস্তানি নারীদের জন্য নতুন জাতীয় শুভেচ্ছাদূত হলেন দেশটির আলোচিত অভিনেত্রী হানিয়া আমির। দেশটির দ্বিতীয় পাকিস্তানি নারী তারকা হিসেবে এই খেতাব লাভ করলেন তিনি।

এর আগে ২০১৫ সালে প্রথম পাকিস্তানি নারী হিসেব শুভেচ্ছাদূত হয়েছিলেন মুনিবা মাজারি।

সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ঘোষণা করেছে, দক্ষ অভিনয় ও সামাজিকমাধ্যমে প্রাসঙ্গিক বিষয়বস্তুর জন্য বহুল পরিচিত শক্তিশালী অভিনেত্রী হানিয়া আমির জাতিসংঘে নারীর জন্য নতুন শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন।

বিজ্ঞাপন

সংস্থাটির পাকিস্তান অফিস জানিয়েছে, হানিয়া আমির সচেতনতা বৃদ্ধি, কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং পাকিস্তানে নারী ও মেয়েদের কণ্ঠস্বর জোরদার করার জন্য নিজের প্ল্যাটফর্ম ব্যবহার করবেন। জাতিসংঘ ও অভিনেত্রী প্রত্যাশা করে, সহিংসতা ও বৈষম্য থেকে মুক্ত হতে প্রতিটি নারী ও মেয়ে তার পূর্ণ সম্ভাবনা উপলব্ধি করতে পারবে।

দায়িত্ব গ্রহণ উপলক্ষে হানিয়া আমির বলেন, ইউএন উইমেনের জাতীয় শুভেচ্ছাদূত হওয়া আমার জন্য শুধু সম্মানের নয়, এটি এমন নারীদের প্রতিনিধিত্বের সুযোগ- যাদের কণ্ঠস্বর অনেক সময় শোনা যায় না।

সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনেও বাড়ছে এই অভিনেত্রীর জনপ্রিয়তা। যুক্তরাষ্ট্রের হিউস্টন শহরে বিনোদন ও সামাজিক উদ্যোগে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’।

বিজ্ঞাপন

হানিয়াকে শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ প্রসঙ্গে ইউএন উইমেন পাকিস্তান-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জামশেদ এম. কাজি বলেন, হানিয়ার নিষ্ঠা, সাহস ও জনগণের সঙ্গে যোগাযোগের ক্ষমতা দেশের নারীদের অর্থনৈতিক অংশগ্রহণ ও ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত