অবশেষে চালু হলো চীন-ভারত সরাসরি ফ্লাইট « বাংলাখবর প্রতিদিন

অবশেষে চালু হলো চীন-ভারত সরাসরি ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৫ | ১২:৫৮
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৫ | ১২:৫৮
Link Copied!

পাঁচ বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর চীন-ভারত সরাসরি ফ্লাইট চালু হলো। রবিবার (২৬ অক্টোবর) মাইক্রোব্লগিং সাইট এক্সে এক পোস্টে এই তথ্য জানান ভারতে নিযুক্ত চীনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং। ইউ এক্সে লিখেছেন, বাস্তবেই চীন ও ভারতের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হয়েছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা গেছে, ইন্ডিগো এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি রবিবার কলকাতা থেকে চীনের গুয়াংঝুর উদ্দেশ্যে যাত্রা করেছে। তাছাড়া ৯ নভেম্বর থেকে সাংহাই-নয়াদিল্লি রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট চলাচল শুরু হবে। নতুন রুটগুলো পুনরায় বাণিজ্য, পর্যটন ও ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

চলতি মাসের শুরুতে ইন্ডিগো এয়ারলাইন্স জানিয়েছিল, করোনা মহামারির কারণে স্থগিত থাকা পরিষেবা পুনরায় চালু করতে আগ্রহী এয়ারলাইন্সগুলোর মধ্যে তারা প্রথম সারিতে থাকবে। ২ অক্টোবরের প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি ঘোষণা করে, ২৬ অক্টোবর থেকে তাদের এয়ারবাস এ৩২০নিও কলকাতা ও গুয়াংঝুর মধ্যে প্রতিদিন বিরতিহীন ফ্লাইট পরিচালনা করবে।

বিজ্ঞাপন

ইন্ডিগো আরও জানায়, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে তারা দিল্লি ও গুয়াংঝুর মধ্যে সরাসরি ফ্লাইটের সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও করছে। পরে ১১ অক্টোবর ইন্ডিগো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে যে, দুই দেশের মধ্যে যোগাযোগ আরও জোরদার করতে ১০ নভেম্বর থেকে দিল্লি ও গুয়াংঝুর মধ্যে দৈনিক সরাসরি ফ্লাইট শুরু হবে।

করোনা মহামারি ও ২০২০ সালের জুন মাসে গালওয়ান উপত্যকার রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষের পর ভারত ও চীনের মধ্যে বিমান চলাচল বন্ধ ছিল। সাম্প্রতিক বছরগুলোতে এই ঘটনার জেরে দুই দেশের বাণিজ্য, পর্যটন ও ব্যবসায়িক সম্পর্ক ব্যাহত হয়। গত অক্টোবর মাসে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর টহল ব্যবস্থার বিষয়ে উভয় পক্ষ একটি চুক্তিতে পৌঁছানোর পর উত্তেজনা কিছুটা শিথিল হয়, যা সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

তথ্যসূত্র: ইন্ডিয়া ‍টুডে

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত