আপাতত হাসান মাসুদ বাসায় ফেরার মতো অবস্থায় নেই « বাংলাখবর প্রতিদিন

আপাতত হাসান মাসুদ বাসায় ফেরার মতো অবস্থায় নেই

বিনোদন ডেস্ক
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৫ | ৫:৩১
বিনোদন ডেস্ক
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৫ | ৫:৩১
Link Copied!
হাসান মাসুদ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ভালো নেই টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেতা হাসান মাহমুদ। গত সোমবার রাতে প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি নিয়ে ঢাকার মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। সেখান থেকে স্থানান্তর করা হয় সম্মিলিত সামরিক হাসপাতালে।

এরই মধ্যে এক সংবাদ মাধ্যমের বরাতে জানা গেল তার সর্বশেষ শারীরিক অবস্থা। এক সপ্তাহের বেশি সময় চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে অভিনেতাকে; আর আপাতত বাসায় ফেরার মতো অবস্থায়ও নেই হাসান মাহমুদ।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেতার স্ত্রী সানজিদা শিমুল জানান, অভিনেতার শারীরিক অবস্থা এখন কিছুটা ভালো। চিকিৎসকদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ হচ্ছে। তারা জানিয়েছেন, সেই অর্থে এটা স্ট্রোক না।

বিজ্ঞাপন

সানজিদা শিমুল বলেন, ‘বেশ কিছু পরীক্ষা–নিরীক্ষা করা হয়েছে। সেখানে রক্তসহ কিছু ক্ষেত্রে সামান্য জটিলতা রয়েছে। সেসব চিকিৎসাই আপাতত চলবে।’

আপাতত বাসায় ফেরার মতো অবস্থায় নেই অভিনেতা- জানিয়ে সানজিদা শিমুল বলেন, ‘এখনই বাসায় ফেরা চিকিৎসকেরা চাচ্ছেন না। যেসব সমস্যা দেখা গেছে, সেগুলোর চিকিৎসা চলবে। এই জন্য ৭ থেকে ৮ দিন পুরো পর্যবেক্ষণে থাকতে হবে। তারপর বাসায় ফেরার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’

একসময় পরপর জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন হাসান মাসুদ। কাজ করেছেন বড় পর্দাতেও। তবে গত কয়েক বছর ধরে যেন আড়ালেই ছিলেন এই অভিনেতা; বিনোদন অঙ্গনে দেখা মেলেনি আগের মতো। সেই নীরবতা ভেঙে সম্প্রতি নতুন ধারাবাহিকে কাজ করছেন বলে শোনা যায়।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত