রাজারহাটে শত্রুতার জেরে ধান ক্ষেত নষ্ট করলো প্রতিপক্ষ « বাংলাখবর প্রতিদিন

রাজারহাটে শত্রুতার জেরে ধান ক্ষেত নষ্ট করলো প্রতিপক্ষ

মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৫ | ৫:৩৮
মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৫ | ৫:৩৮
Link Copied!

পুর্বশত্রুতার জেড়ে মাত্রাতিরিক্ত কীটনাশক প্রয়োগে বিশ শতাংশ জমির পুরোপুরি ধান ক্ষেত পুড়েছে।ঘটনাটি ঘটেছে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের পাড়া মৌলা গ্রামে। এঘটনায় ভুক্তভোগী নজরুল ইসলাম চারজনকে আসামী করে রাজারহাট থানা অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তি নজরুল ইসলাম বিদ্যানন্দ ইউনিয়নের পাড়া মৌলা চন্দ্রের পাড়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুল আজিজের পুত্র।

অভিযোগে ভুক্তভোগী বলেছেন, রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের পাড়া মৌলা মৌজাস্থ জমিতে পঁচিশে অক্টোবর দিবাগত-রাতে সকল বিবাদীগণ ছোরা, বল্লভ নিয়ে জমিতে এসে বিবাদী আউয়াল চার্জার মেশিনে কীটনাশক ভরিয়ে ধান ক্ষেতে স্প্রে করে। স্প্রে করাকালীন সময়ে আমি ও আমার ছোটভাই আনোয়ার হোসেনসহ পুকুরে জাল দিয়ে মাছ ধরাকালীন সময়ে জমিতে মানুষের আনাগোনা বুঝতে পেড়ে জমিতে গিয়ে বিবাদীগণকে দেখতে পাই তারা আমার উপস্থিতি টের পেয়ে বিবাদীরা ছোরা হাতে আমাদেরকে মারার জন্য দৌড় দেয়। আমাদের আত্মচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে প্রাণে রক্ষা পাই।

বিজ্ঞাপন

নজরুল ইসলাম বলেছেন, একই তারিখে সকালে দেখতে পাই জমির ধানের শীষসহ পুড়ে গিয়ে লালচে হয়েছে। এতে করে আমার আবাদি জমির ফসল নষ্টে ষোল হাজার টাকা ক্ষতি হয়েছে।অভিযোগে আরো বলা হয়েছে বিবাদীরা তফসিলকৃত জমিতে খুঁটি গেড়ে দুই লক্ষ টাকা চাদা দাবি করেন। ইতিপূর্বে বিবাদীরা জমিতে খুঁটি গেড়ে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে আউয়াল,লুৎফর রহমান, আইজুল ইসলাম ও আনোয়ার হোসেন। তারা বিদ্যানন্দ ইউপির রতি মৌজার বাসিন্দা।

প্রতিপক্ষ লুৎফর রহমান বলেন, আমরা ধানক্ষেত নষ্ট করিনি,সর্বশেষ রেকর্ডমুলে প্রায় ১১শতাংশ ও দলিল সুত্রে ২৩শতাংশ জমির মালিক আমরা। স্থানীয় বাসিন্দা মোন্নাফ আলী, আলম মিয়া, মালেক ও সেপারুল ইসলাম বলেন মধ্যরাতে নজরুলের আত্মচিৎকার শুনতে পাই।ঘর থেকে বাহিরে এলে আইজুল,আউয়াল লুৎফরসহ কয়েকজনকে দেখতে পাই। তারা জমির মালিক না,জমির মালিক নজরুল।

রাজারহাট থানা অফিসার ইনচার্জ(ওসি) মো: নাজমুল আলম বলেন, আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত