পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু, নিখোঁজ ২ « বাংলাখবর প্রতিদিন

পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু, নিখোঁজ ২

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৫ | ১:০৭
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৫ | ১:০৭
Link Copied!

জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদীতে গোসল করতে গিয়ে সহোদর ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও দুই শিশু। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানী এলাকায় ঝিনাই নদীতে গোসল করতে যায় কয়েকজন শিশু। গোসলের এক পর্যায়ে পানিতে ডুবে নিখোঁজ হয় পাঁচ শিশু।

জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সেরর টিম লিডার মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে তিন শিশুর মরদেহ উদ্ধার করেন।

তিনি আরও জানান, রাত বেশি হওয়ায় উদ্ধার স্থগিত করা হয়েছে। আগামীকাল (শনিবার, ১ নভেম্বর) সকালে তারা আরও দুই নিখোঁজ শিশুর উদ্ধার অভিযান শুরু করবে।

বিজ্ঞাপন

নিহতরা হলো— চর ভাটিয়ানী এলাকার দুদু মিয়ার ছেলে আবু হাসান ও মেয়ে মরিয়ম এবং সরিষাবাড়ি উপজেলার বাউশী এলাকার নুর ইসলামের মেয়ে সাইরা আক্তার। এছাড়াও কুলসুম ও বৈশাখী এখনও নিখোঁজ রয়েছে।

মারা যাওয়া দুই শিশু মরিয়ম ও আবু হাসানের ফুফু শিখা বেগম জানান, বাচ্চা বিকেলের দিকে খেলতে খেলতে বাড়ির সামনে ঝিনাই নদীতে গোসল করতে নেমে তারা ডুবে মারা গেছে। এখনও কুলসুম নামে এক শিশু নিখোঁজ রয়েছে। আর এ ঘটনায় ওই এলাকায় শোকের মাতম চলছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত