বেলকুচি পৌর এলাকায় পানি সরবরাহের উদ্বোধন « বাংলাখবর প্রতিদিন

বেলকুচি পৌর এলাকায় পানি সরবরাহের উদ্বোধন

রেজাউল করিম, স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৫ | ৭:৫৫
রেজাউল করিম, স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৫ | ৭:৫৫
Link Copied!

বাংলাদেশের ২৩টি পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন উন্নয়ন প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভায় আধুনিক পানি সরবরাহ ব্যবস্থাপনার শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (২ নভেম্বর ২০২৫) সকালে পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবির, (বেলকুচি সার্কেল),উপজেলা সমাজ সেবা কর্মকর্তা দেবাশীষ কুমার ঘোষ, যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান, পৌর ইন্জিনিয়ার মনিরুজ্জামান মনির, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম সহ আরো অনেকে।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আফরিন জাহান বলেন, “বেলকুচি পৌরবাসীকে সুপেয় ও নিরাপদ পানি সরবরাহে এ প্রকল্প মাইলফলক হয়ে থাকবে। পর্যায়ক্রমে পৌরসভার প্রতিটি পরিবারকে এই সুবিধার আওতায় আনা হবে।” তিনি আরও জানান, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নাগরিকদের স্বাস্থ্যঝুঁকি কমানোর পাশাপাশি আধুনিক ও দীর্ঘমেয়াদি পানি ব্যবস্থাপনা নিশ্চিত হবে।

বিশেষ অতিথি মোঃ হুমায়ুন কবির বলেন, “উন্নত পানি সরবরাহ ব্যবস্থা একটি উন্নত শহর নির্মাণের পূর্বশর্ত। এই প্রকল্প বেলকুচি পৌরসভাকে আরও এক ধাপ এগিয়ে নেবে।”

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (DPHE) ও বেলকুচি পৌরসভার যৌথ উদ্যোগে বাস্তবায়ন হওয়া এই প্রকল্পের মাধ্যমে বেলকুচি পৌরবাসীরা নিরবচ্ছিন্ন ও নিরাপদ পানি সরবরাহের সুবিধা পাবেন বলে জানানো হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত