উলিপুরে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পরিচালক রবিউল আলমের বিরুদ্ধে
মাদ্রাসা বন্ধ সহ মুয়াজ্জিনের দায়িত্ব থেকে বহিষ্কার
রেজাউল হক, কুড়িগ্রাম
শালিসি বৈঠক -- দৈনিক বাংলাখবর প্রতিদিন
কুড়িগ্রামের উলিপুর তেজার মোড় বাজারে হযরত রহিমাতুল কুবরা (রাঃ) বালিকা নুরানী ও হাফিজিয়া ‘আবাসিক’ মাদরাসার শিক্ষার্থী (১৩) ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক রবিউল আলম মুয়াজ্জিন (৪৫) কে মাদ্রাসা বন্ধ সহ মুয়াজ্জিন এর দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, কয়েক দিন ধরে বিভিন্ন ভাবে ঐ ছাত্রীকে ডেকে নিয়ে পরিচালক রবিউল আলম মুয়াজ্জিন শরীরে এবং মাথায় তৈল মালিশ করা সহ বিভিন্ন প্রলোভন দেখাতো।
ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা সে বিষয়ে থানায় মামলা না করে এলাকাবাসির সালিশি ও বৈঠকের অপেক্ষা করত! সেই বৈঠক বা শালিসিতে মেয়ের অডিও রেকর্ড অনুযায়ী স্পষ্ট ভাবে বুঝা যায় যে, কিছু দিন ধরে মাদ্রাসার পরিচালক রবিউল আলম ‘মুয়াজ্জিন’ ঐ ছাত্রীর শরীরে বিভিন্ন জায়গায় হাত দেওয়ার চেষ্টা করে এবং উত্ত্যক্ত করে আসছিলেন। এবং সংবেদনশীল স্থানে হাত দেওয়া সহ ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
এঘটনা জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত পরিচালকের মাদ্রাসা ঘেরাও করেন এবং সময় নিয়ে বৈঠক ও শালিসির সিদ্ধান্ত নেয়।
গতকাল শনিবার (৮ নবেম্বর) রাত ৯ টার দিকে বৈঠক ও শালিসের মাধ্যমে অভিযুক্ত ঐ মাদ্রাসার পরিচালক রবিউল আলম ‘মুয়াজ্জিন’ এর বিরুদ্ধে সত্যতা প্রমাণিত হয়। পরে এলাকাবাসীর কাছে আকুতি মেনতি করে ক্ষমা চাইলেও তার বিনিময়ে মাদ্রাসার কার্যক্রম বন্ধ ঘোষণা সহ মুয়াজ্জিনের দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়।
শালিসে আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে, রবিউল আলম মুয়াজ্জিন আর কোথাও যেন কোন মাদ্রাসা দিয়ে এধরনের ব্যবসা প্রতিষ্ঠান খুলতে না পারেন এবং মুয়াজ্জিনের দায়িত্ব গ্রহণ করতে না পারেন সে ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আলহাজ্ব হক্কানি মওলানা, আলহাজ্ব আব্দুল হাই মওলানা, জামে মসজিদ নাজিমখান। আলহাজ্ব সাদেক আলি সরকার, জয়নাল আবেদিন সরকার, রঞ্জু সরকার, আইয়ুব আলি মাস্টার সহ এলাকাবাসি।


