এনটিএমসির নতুন ডিজি মেজর জেনারেল সরোয়ার
অনলাইন নিউজ ডেস্ক
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন
ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক (ডিজি) হয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ ওসমান সরোয়ার।
রোববার (৯ নভেম্বর) তাকে এই পদে প্রেষণে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লাকে এনটিএমসির মহাপরিচালক পদ থেকে প্রত্যাহার করে তার চাকরি সেনাবাহিনীতে ন্যস্ত করা হয়েছে।


