ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড « বাংলাখবর প্রতিদিন

ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৫ | ১১:৩৩
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৫ | ১১:৩৩
Link Copied!

ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সোহানুর রহমান সোহান-কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভিন এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছাড়া বাকিরা আদালতে উপস্থিত ছিলেন। মামলার অন্য ৮ আসামির মধ্যে ৭ জনকে খালাস দিয়েছেন আদালত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৪ অক্টোবর আলীপুর খা পাড়া এলাকার রুমানা খানের বড় মেয়ে সাজিয়া আফরিনের সঙ্গে সোহানুর রহমান সোহানের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সোহান ১০ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন।

বিজ্ঞাপন

এরপর ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে যৌতুকের টাকার জন্য স্ত্রী সাজিয়াকে মারধর করে হত্যা করে বারান্দায় ফেলে রাখেন সোহান। খবর পেয়ে পরিবারের সদস্যরা সাজিয়ার মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরদিন নিহতের মা বাদী হয়ে ফরিদপুর থানায় মামলা দায়ের করেন।

রায়ের বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন বলেন, “আদালতের রায়ে আমরা সর্বোচ্চ বিচার পেয়েছি। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট।”

চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে উপস্থিত লোকজনও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হওয়ায় স্বস্তি প্রকাশ করেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত