গাজায় সেনা পাঠানোর মার্কিন প্রস্তাবে রাশিয়া-চীনের জোর আপত্তি « বাংলাখবর প্রতিদিন

রাজি নয় কয়েকটি আরব দেশও

গাজায় সেনা পাঠানোর মার্কিন প্রস্তাবে রাশিয়া-চীনের জোর আপত্তি

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৫ | ১০:২৩
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৫ | ১০:২৩
Link Copied!

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক বাহিনী গঠন এবং সেই বাহিনীকে সেখানে পাঠানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া, চীনসহ একাধিক আরব দেশ জোর আপত্তি জানিয়েছে, যার ফলে মার্কিন এই প্রস্তাবটি কার্যত ঝুলে গেছে।

মূলত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার রোডম্যাপ এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের নিশ্চয়তা না থাকায় মার্কিন এই প্রস্তাবটি নিয়ে নিরাপত্তা পরিষদে তীব্র মতপার্থক্য তৈরি হয়েছে। সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড শুক্রবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তারা বলছে, গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) গঠনে জাতিসংঘের অনুমোদন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছে, তা নিরাপত্তা পরিষদের ভেটো-ক্ষমতাধারী স্থায়ী সদস্য রাশিয়া, চীন এবং একাধিক আরব দেশের আপত্তির মুখে পড়েছে।

আপত্তি তোলা দেশগুলো বলছে, গাজার প্রশাসনিক কাঠামো কীভাবে হবে এবং সেই ব্যবস্থায় ফিলিস্তিন কর্তৃপক্ষের (পিএ) কোনো স্থান না থাকা—এ দুটি বিষয়ই অগ্রহণযোগ্য। জাতিসংঘে হওয়া আলোচনার বিষয়ে অবগত চার কূটনীতিকের তথ্য অনুযায়ী, রাশিয়া ও চীন দাবি করেছে, ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার অংশ হিসেবে যে ‘বোর্ড অব পিস’ গঠনের কথা বলা হয়েছে, তা পুরোপুরি তুলে দিতে হবে।

বিজ্ঞাপন

বুধবার রাতে সংশোধিত খসড়ায় যুক্তরাষ্ট্র বোর্ডটির কথা উল্লেখ করেছিল, তবে আগের খসড়ায় রাজনৈতিক দিকনির্দেশনার অভাবের অভিযোগের জবাবে নতুন খসড়ায় ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণের অধিকারের কথা উল্লেখ করেছে ওয়াশিংটন। কূটনীতিকরা বলছেন, দুই বছরেরও বেশি সময় ধরে চলা ‘গণহত্যার’ পর এই আপত্তিগুলো স্পষ্ট করে দিচ্ছে যে গাজার ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা পরিষদের অন্য সদস্যদের অবস্থানে বড় পার্থক্য রয়েছে।

এই প্রস্তাব নিয়ে সবচেয়ে বড় যে দুটি প্রশ্ন সামনে এসেছে, তা হলো—এতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পরিষ্কার রোডম্যাপ নেই এবং ইসরায়েলি সেনারা গাজা থেকে ঠিক কবে সরে যাবে, তা নিয়েও কোনো নিশ্চয়তা নেই। পরে প্রস্তাবের সংশোধিত খসড়ায় বলা হয়েছে যে, ফিলিস্তিন কর্তৃপক্ষের সংস্কার নিষ্ঠার সঙ্গে বাস্তবায়িত হলে এবং পুনর্গঠনে অগ্রগতি এলে ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্র প্রতিষ্ঠার বিশ্বাসযোগ্য পথ তৈরি হতে পারে।

এতে আরও বলা হয়েছে যে, স্থিতিশীলতা বাহিনী গাজায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলে এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনলে, নির্ধারিত মানদণ্ড ও সময়সূচি অনুযায়ী ইসরায়েলি বাহিনী গাজা ছাড়বে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, প্রস্তাবটি এখনই পাস হওয়া জরুরি এবং আমরা ভালো অগ্রগতি করছি।

বিজ্ঞাপন

আরব দেশগুলো জানিয়েছে, তারা ওই বাহিনীতে সৈন্য পাঠাতে আগ্রহী, তবে তার জন্য আন্তর্জাতিক অনুমোদন অপরিহার্য। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সংযুক্ত আরব আমিরাত (ইউএই) জানিয়েছে, বর্তমান শর্তে তারা কোনো বাহিনীতে অংশ নেবে না, কারণ কাঠামো এখনো পরিষ্কার নয়।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত