‘তানজিন তিশার বিরুদ্ধে জিডি করতে বাধ্য হয়েছি’ « বাংলাখবর প্রতিদিন

‘তানজিন তিশার বিরুদ্ধে জিডি করতে বাধ্য হয়েছি’

বিনোদন ডেস্ক
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৫ | ৪:১৯
বিনোদন ডেস্ক
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৫ | ৪:১৯
Link Copied!
বিতর্কিত তানজিন তিশা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

এবার প্রাণনাশের হুমকির অভিযোগে ছোট পর্দার বিতর্কিত অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে থানায় জিডি করেছেন সায়ানা কুটর ফ্যাশন হাউজের কর্ণধার, নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী। তিশার বিরুদ্ধে ১২ নভেম্বর করা জিডির নাম্বার হলো ৯৮৫।

কিছুদিন আগেই অ্যাপোনিয়া প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ আমিনুল ইসলাম প্রতারণার অভিযোগে তিশার বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ ঘটনার এক সপ্তাহ পেরোতেই শাড়ির কারণেই এবার থানায় জিডি করেছেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার আয়েশাহ।

জিডিতে তিশার বিরুদ্ধে তিনি কিছু অভিযোগ উল্লেখ করেছেন, ১৩ ডিসেম্বর ২০২৪ তারিখে তার কাছ থেকে ৭৫ হাজার টাকার একটি শাড়ি প্রোগ্রামে পরার জন্য নিয়েছিলেন। পরদিন শাড়িটি ফেরত দেয়ার কথা থাকলেও না দিয়ে আয়েশাহকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, মামলার হুমকি এমনকি প্রাণনাশের ভয়ও দেখান।

বিজ্ঞাপন

আয়েশাহ গণমাধ্যমকে বলেন, তিশা আমাকে ডিবিতে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন। আমার মানসম্মান নষ্ট করবেন বলেও ভয় দেখিয়েছেন। বিষয়টি নিয়ে আমার কাছে সব ধরনের প্রমাণ রয়েছে। তাই বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি।

ঘটনার সত্যতা জানতে তিশার সঙ্গে যোগাযোগ করা হলে তিশা বলেন, আমার বিরুদ্ধে কিছু লোক লাগছে। আমি ব্যাপারটা বুঝতে চেষ্টা করছি। চক্রটাই এসব করছে। সব জেনে তারপর আপনাদের বলতে পারবো।

উল্লেখ্য, তানজিন তিশার বিরুদ্ধে অ্যাপোনিয়া প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ আমিনুল ইসলামের দায়ের করা মামলাটি বর্তমানে তদন্তের দায়িত্বে রয়েছে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা সংস্থা (ডিবি)। এমন পরিস্থিতিতেই অভিনেত্রী তিশা জড়িয়েছেন জিডির ঝামেলায়।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত