বিচারকদের নিরাপত্তার দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম « বাংলাখবর প্রতিদিন

বিচারকদের নিরাপত্তার দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৫ | ৩:১২
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৫ | ৩:১২
Link Copied!

রাজশাহীতে জেলা জজের ছেলে হত্যার ঘটনায় সারাদেশে বিচারকদের নিরাপত্তাসহ দুই দফা দাবি পূরণে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন (বিজেএসএ)।

এ সময়ের মধ্যে সরকার দাবি পূরণ না করলে রবিবার থেকে তারা কলম বিরতি করবেন বলে জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (১৪ নভেম্বর) বিজেএসএর সভাপতি মো. আমিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলামের সই করা বিবৃতিতে এ আলটিমেটাম দেওয়া হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, বৃহস্পতিবার রাজশাহীর মেট্রোপলিটন দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তৌসিফ রহমান সুমনকে সরকারি বাসভবনের ভেতরে ছুরিকাঘাতে হত্যা করা হয়। গুরুতর আহত হন বিচারকের স্ত্রী তাসমিন নাহার। এ ঘটনায় গ্রেফতার সন্দেহভাজন ব্যক্তিকে আদালতে হাজির করার আগে গণমাধ্যমের সামনে উপস্থাপনের জন্য আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের সমালোচনা করা হয়।

এটি আইনি প্রক্রিয়ার স্পষ্ট লঙ্ঘন এবং তদন্ত প্রক্রিয়াকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের প্রত্যেক আদালত বা ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, এজলাস, বিচারকদের বাসভবন ও গাড়িতে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে সুপ্রিম কোর্ট থেকে বারবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু সরকার কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি।

বিজ্ঞাপন

দাবিগুলো হলো—সব আদালত, বিচারকদের বাসভবন এবং তাদের ভ্রমণের সময় পর্যাপ্ত নিরাপত্তা কর্মী মোতায়েন এবং রাজশাহীর ঘটনায় বিচারকের নিরাপত্তা নিশ্চিতে অবহেলায় জড়িত পুলিশ কর্মকর্তা ও গ্রেফতার সন্দেহভাজনকে বে-আইনিভাবে গণমাধ্যমের সামনে উপস্থাপনের জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত