শেখ হাসিনাসহ অভিযুক্তদের রায় ১৭ নভেম্বর অবশ্যই ঘোষণা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা « বাংলাখবর প্রতিদিন

শেখ হাসিনাসহ অভিযুক্তদের রায় ১৭ নভেম্বর অবশ্যই ঘোষণা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৫ | ৮:০৬
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৫ | ৮:০৬
Link Copied!

শেখ হাসিনাসহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের মামলার রায় ১৭ নভেম্বর অবশ্যই ঘোষণা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে সরকারি সফরে পটুয়াখালী সার্কিট হাউজে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘শেখ হাসিনাসহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের মামলার রায় ১৭ নভেম্বর অবশ্যই ঘোষণা হবে, আদালত সে বিষয়ে সকলকে জানিয়ে দিয়েছে। কোথাও যাতে কোনো বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।’

বিজ্ঞাপন

জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির শুরুর দিকে রোজার আগে অনুষ্ঠিত হবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচন কমিশন অবশ্যই এর তারিখ ঘোষণা করবে। এ উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন প্রস্তুত রয়েছে। জনগণ ও রাজনৈতিক দল নির্বাচনমুখী। তারা প্রার্থী ঘোষণা করেছে। নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচনের তফসীল ঘোষণার পর লটারির মাধ্যমে প্রশাসনের রদবদল করা হবে।’

তিনি বলেন, ‘নির্বাচনের আগে ৫ দিন, নির্বাচনের দিন এবং পরে ৩ দিন বিশেষ অভিযান পরিচালনা করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচন উপলক্ষ্যে ১ লাখ সেনাবাহিনী সদস্য, ১ লাখ ৫০ হাজার পুলিশ, ৩৫ হাজর বিজিবি, ৫ হাজার নৌবাহিনী, ৪ হাজার কোস্ট গার্ড , ৮ হাজার র‍্যাব এবং সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।’

এর আগে, স্বরাষ্ট্র উপদেষ্টা পটুয়াখালী কোস্টগার্ড বেইজ অগ্রযাত্রা এবং পটুয়াখালী জেলা পুলিশ লাইনস পরিদর্শন করেন। পরে তিনি কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত