এবার শাকিব খানের 'প্রিন্সে' তাসনিয়া ফারিন « বাংলাখবর প্রতিদিন

এবার শাকিব খানের ‘প্রিন্সে’ তাসনিয়া ফারিন

বিনোদন ডেস্ক
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৫ | ৮:১৬
বিনোদন ডেস্ক
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৫ | ৮:১৬
Link Copied!

শাকিব খান মানেই হিট সিনেমা, বিষয়টি এখন আর সেই ব্র্যাকেটে আটকে নেই। এখন শাকিব খান মানেই এক একজন নায়িকার পুনর্জন্ম হওয়া। সেটি কলকাতার ইধিকা পাল হোক আর ঢাকার সাবিলা নূর; দুই বাংলাতেই প্রমাণিত সত্য।

সেই ধারায় এবার আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন তাসনিয়া ফারিণ। কলকাতা ও ঢাকার সিনেমায় এরমধ্যে নিজেকে দাঁড় করিয়েছেন ওটিটি সফল ফারিণ। যদিও সে অর্থে মূল ধারার সিনেমার মতো ঝলকায়নি ছবিগুলো। মনে হলো, ওটিটি কর্মই ঝুলেছে বিগ-স্ক্রিনে! এমন মন্তব্যের কড়া জবাব মিলবে সম্ভবত এবার। কারণ নায়ক তার শাকিব খান।

গুঞ্জন ছিলো আগেই, তবে ১৫ নভেম্বর তাসনিয়া ফারিণকে দলিলে সই করিয়ে চূড়ান্ত ঘোষণা দিয়েছেন ‘প্রিন্স’ নির্মাতা আবু হায়াত মাহমুদ।

বিজ্ঞাপন

এই ঘোষণার সঙ্গে ফারিণ ছোট করে লিখে দিলেন ফেসবুক ক্যাপশনে, ‘রেডি ফর প্রিন্স!’

বুঝতে বাকি নেই, ওটিটি প্রিন্সেস অবশেষে ঢালিউড প্রিন্সের হাত ধরার অপেক্ষায় অস্থির। নির্মাতা আবু হায়াত মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের গল্পে শাকিব খানের নায়িকা কিন্তু দু’জন। তার মধ্যে একজনের নাম আজ আপনাদের জানাতে পারলাম। দ্রুতই অন্যজনের নাম জানাতে পারবো। কারণ, ডিসেম্বরে আমরা শুটিংয়ে যাচ্ছি।’

বিজ্ঞাপন

অনেকেই জানেন, এরমধ্যে গত সপ্তাহে নির্মাতা আবু হায়াত মাহমুদ শুভকামনা নিয়ে এসেছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের কাছ থেকে। না, তিনি অভিনয় করছেন না ‘প্রিন্স’-এ। ঘটনাক্রমে বলিউড সিনেমাটোগ্রাফার অমিত রায়ের সুবাদে তাদের দেখা হয় মুম্বাইয়ের এক শুটিং ইউনিটে। বলা ভালো, অমিত রায় ‘প্রিন্স’-এর সিনেমাটোগ্রাফার।

‘প্রিন্স’ মুক্তির লক্ষ্য আসছে ঈদে। কোন ঈদ, সেটি জানানো হবে শুটিং শেষে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত