দাউদ ইব্রাহিম সংশ্লিষ্টতা সন্দেহে শ্রদ্ধা, নোরা, ওরির নাম! ফের মাদক তদন্তে কাঁপছে বলিউড « বাংলাখবর প্রতিদিন

দাউদ ইব্রাহিম সংশ্লিষ্টতা সন্দেহে শ্রদ্ধা, নোরা, ওরির নাম! ফের মাদক তদন্তে কাঁপছে বলিউড

বিনোদন ডেস্ক
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫ | ১:৫২
বিনোদন ডেস্ক
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫ | ১:৫২
Link Copied!

মুম্বাই পুলিশের অ্যান্টি-নারকোটিক্স সেল (এএনসি) আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে যুক্ত একটি বড় মাদকচক্রের সন্ধান পেয়েছে। তদন্তে এখন একাধিক বলিউড তারকা এবং বিখ্যাত ব্যক্তিদের নাম উঠে আসছে- যা নিয়ে শিল্প জগতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

সূত্র অনুযায়ী, তদন্তে যাঁদের নাম এসেছে তাঁদের মধ্যে রয়েছেন র‌্যাপার লোকা, অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, সোশ্যালাইট অরি (ওরহান) এবং পরিচালক জুটি আব্বাস-মাস্তান। এছাড়া জিশান সিদ্দিকি, যাঁর পিতা বাবা সিদ্দিকিকে ২০২৪ সালের অক্টোবরে গুলি করে হত্যা করা হয়, তাঁর নামও নথিতে উল্লেখ রয়েছে।

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, এই চক্রটি পরিচালনা করতেন ‘মোস্ট ওয়ান্টেড’ মাদক সরবরাহকারী সালিম ডোলা, যিনি দীর্ঘদিন ধরে দুবাই থেকে এই নেটওয়ার্ক পরিচালনা করতেন। অভিযোগ, তিনি ভারতের বিভিন্ন রাজ্যে মেফেড্রোন (এম-ক্যাট বা মিউ মিউ) সরবরাহ করতেন এবং বিদেশেও পাচার করতেন।

বিজ্ঞাপন

সালিম ডোলার ছেলে তাহের ডোলাকে গত অগাস্টে সংযুক্ত আরব আমিরশাহি থেকে ভারতে নিয়ে আসা হয়। তদন্তের জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য তিনি পুলিশের কাছে দিয়েছেন বলে সূত্রের দাবি।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের হাতে আসা গোপন নথি অনুযায়ী, তাহের তদন্তকারীদের জানিয়েছেন যে তাঁর আয়োজিত দেশ-বিদেশের কয়েকটি পার্টিতে বলিউডের অভিনেতা-অভিনেত্রী, মডেল, র‌্যাপার, চলচ্চিত্র পরিচালক-সহ দাউদের কিছু আত্মীয়ও উপস্থিত থাকতেন।

রিমান্ড কপিতে উল্লেখ আছে, ‘তাহের শুধু এই পার্টিগুলো আয়োজনই করেননি, বরং সেখানে মাদক সরবরাহও করতেন বলে তদন্তকারীদের দাবি। এই নেটওয়ার্ক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা যাচাই করতে পুলিশ আরও গভীর তদন্ত করছে।

বিজ্ঞাপন

নথিতে বলা হয়েছে,অভিযুক্ত অতীতে দেশ ও বিদেশে আলিশা পারকার, নোরা ফাতেহি, শ্রদ্ধা কাপুর এবং তাঁর ভাই সিদ্ধার্থ কাপুর, জিশান সিদ্দিকি, ওরহান আওয়াত্রমনি, আব্বাস-মাস্তান, লোকা-সহ আরও বহু ব্যক্তির সঙ্গে পার্টি আয়োজন করেছেন এবং এসব পার্টিতে নিজেও অংশ নিয়েছেন ও সেখানে মাদক সরবরাহ করেছেন বলে অভিযোগ।’

শ্রদ্ধা ২০১৭ সালে প্রকাশিত অপূর্ব লাখিয়া পরিচালিত চলচ্চিত্রে দাউদ ইব্রাহিমের ছোট বোন হাসিনা পারকারের চরিত্রে অভিনয় করেছিলেন। একই ছবিতে তাঁর ভাই সিদ্ধার্থ কাপুর দাউদের চরিত্রে অভিনয় করেছিলেন।
নথিতে যাঁর নাম এসেছে সেই আলিশা (আলিশাহ) পারকার হচ্ছেন হাসিনা পারকারের ছেলে।
এএনসি জানিয়েছে, পুরো চক্রটি কীভাবে পরিচালিত হতো এবং প্রকৃতপক্ষে কারা এতে জড়িত ছিলেন—তা জানতে তদন্ত দ্রুতগতিতে এগিয়ে চলছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত