লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ওপর গুলি চালিয়েছে ইসরায়েল « বাংলাখবর প্রতিদিন

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ওপর গুলি চালিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৫ | ৩:৪৬
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৫ | ৩:৪৬
Link Copied!

লেবাননে নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ওপর গুলি চালিয়েছে দখলদার ইসরায়েলি সৈন্যরা। রোববার (১৬ নভেম্বর) শান্তিরক্ষীরা এক বিবৃতিতে জানিয়েছে, ভারী মেশিনগানের গুলি তাদের কর্মীদের থেকে মাত্র ৫ মিটার দূরে আঘাত হেনেছে।

আল জানিরার প্রতিবেদন অনুসারে, দখলদার বাহিনী এক বছর ধরে চলা যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রায় প্রতিদিনই লেবাননে আক্রমণ চালিয়ে যাচ্ছে।

লেবাননে নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষী (UNIFIL) এক বিবৃতিতে বলেছে, লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের প্রতিষ্ঠিত অবস্থানের কাছাকাছি থেকে মেরকাভা ট্যাঙ্ক দিয়ে শান্তিরক্ষীদের ওপর গুলি চালানো হয়েছে। ভারী মেশিনগানের গুলি কর্মীদের থেকে প্রায় ৫ মিটার (৫.৫ গজ) দূরে আঘাত হেনেছে।

বিজ্ঞাপন

ইউনিফিল আরও জানিয়েছে, ট্যাঙ্কটি ইসরায়েলি অবস্থানের ভেতরে চলে যাওয়ার ৩০ মিনিট পর শান্তিরক্ষীরা নিরাপদে চলে যেতে সক্ষম হয়।

ইসরায়েল বলেছে, তাদের সৈন্যরা জাতিসংঘের টহলকে ‘সন্দেহভাজন’ ভেবেছিল।

লেবাননের সেনাবাহিনী পৃথক এক বিবৃতিতে বলেছে, ‘সেনা কমান্ড নিশ্চিত করছে যে, তারা ইসরায়েলি শত্রুদের চলমান লঙ্ঘন বন্ধ করার জন্য বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। এর জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়া প্রয়োজন, কারণ এটি একটি বিপজ্জনক উত্তাজনা বৃদ্ধির প্রতিনিধিত্ব করে।’

বিজ্ঞাপন

গত সেপ্টেম্বরেও ইউনিফিল বলেছিল, ইসরায়েলি ড্রোনগুলো দক্ষিণ লেবাননে তাদের শান্তিরক্ষীদের কাছে চারটি গ্রেনেড ফেলেছে। এর মধ্যে একটি জাতিসংঘের কর্মী এবং যানবাহনের ২০ মিটার (২২ গজ) মধ্যে পড়েছিল।

ইউনিফিল আরও বলেছে, এসব গুলিবর্ষণ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবের গুরুতর লঙ্ঘন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আবারও আমরা (ইসরায়েলি বাহিনীকে) শান্তিরক্ষীদের ওপর বা তার কাছাকাছি যে কোনো আক্রমণাত্মক আচরণ এবং আক্রমণ বন্ধ করার আহ্বান জানাচ্ছি।’

প্রসঙ্গত, লেবাননের বিরুদ্ধে সাম্প্রতিক আগ্রাসনে ইসরায়েল ৪ হাজারেও বেশি মানুষকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। দশ লাখেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত