রেভ পার্টিতে যাওয়ার অভিযোগ খারিজ নোরা ফতেহির, কড়া হুমকি « বাংলাখবর প্রতিদিন

রেভ পার্টিতে যাওয়ার অভিযোগ খারিজ নোরা ফতেহির, কড়া হুমকি

বিনোদন ডেস্ক
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৫ | ১২:১৯
বিনোদন ডেস্ক
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৫ | ১২:১৯
Link Copied!
উচ্ছৃঙ্খল নোরা ফাতিহ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

দাউদ ইব্রাহিমের সঙ্গে যুক্ত মাদক চক্রের জড়িত থাকার খবর ‘ভুল’ বলে দাবি করেছেন অভিনেত্রী নোরা ফাতেহি। নিজেকে বললেন, ‘সফট টার্গেট’।

মুম্বইয়ে এক মাদক পাচারকারীর দ্বারা আয়োজিত ড্রাগ অ্যান্ড রেভ পার্টিতে নাম জড়ানোর খবর শোনা যায় নোরা ফতেহির। অভিনেত্রী ইনস্টাগ্রাম স্টোরিতে এই প্রতিবেদনগুলিকে ‘মিথ্যা’ বলে অভিহিত করেছেন এবং জানান যে তিনি একটি ‘সফট টার্গেট’।

নোরা ফাতেহি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি নোট শেয়ার করেছেন, যেখানে তিনি জোর দিয়ে বলেছেন যে তিনি পার্টির অংশ ছিবেন না। ‘আমি পার্টিতে যাই না.. আমি প্রতিনিয়ত ফ্লাইটেই থাকি.. আমি একজন ওয়ার্কহোলিক, আমার কোনও ব্যক্তিগত জীবন নেই .. আমি এ ধরনের মানুষের সঙ্গে নিজেকে যুক্ত করি না। এবং আমার ছুটির দিনগুলিতে আমি দুবাইয়ের সৈকতে বা আমার হাই স্কুলের বন্ধুদের সঙ্গে বাড়িতে থাকি! আমি আমার পুরো দিন এবং রাত আমার স্বপ্ন এবং লক্ষ্য নিয়ে কাজ করি।’

বিজ্ঞাপন

অভিনেতা তাঁর ভক্তদের আরও পরামর্শ দিয়েছিলেন যে, যা রিপোর্ট করা হচ্ছে তাতে বিশ্বাস না করতে। ‘আপনি যা পড়েছেন তা বিশ্বাস করবেন না! আমার নাম আসলে খুব সহজ টার্গেট! কিন্তু এবার তা হতে দেব না! এটা আগে একবার ঘটেছিল, তোমরা আমাকে মিথ্যে দিয়ে ধ্বংস করার চেষ্টা করেছিলে, এবং এটি কাজ করেনি। আমি নীরবে দেখছিলাম যে সবাই আমার নাম কলঙ্কিত করতে, আমার খ্যাতি নষ্ট করতে এবং আমাকে ক্লিকবিট হিসাবে ব্যবহার করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল!’, আরও লেখেন নোরা ফতেহি।

নোরা তার নোটটি শেষ করে সর্বশেষে অনুরোধ করেন যে তাঁর নাম এবং ছবি যাতে এই সংবাদের সঙ্গে ব্যবহার না করার হয়- ‘দয়া করে এমন পরিস্থিতিতে আমার নাম এবং ছবি ব্যবহার করা থেকে বিরত থাকুন এমন সংবাদের সঙ্গে, যার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই! এটি একটি ভারী, ভারী মূল্য নিয়ে আসবে!’

যা নিয়ে বিতর্ক:

বিজ্ঞাপন

নোরা ফতেহি, শ্রদ্ধা কাপুর এবং অন্যান্য বলিউড সেলিব্রিটিদের নাম জড়িয়েছে এক আটক মাদক পাচারকারী মহম্মদ সেলিম মহম্মদ সুহেল শেখের সঙ্গে। একাধিক রিপোর্টে দাবি করা হয় যে, এই ব্যক্তির আয়োজিত রেভ পার্টিতে অংশ নিয়েছিলেন বলি তারকারা। এই লোকটি নিজেও মুম্বই পুলিশকে জানান যে, তিনি বলিউড এবং ফ্যাশন সেলিব্রিটিদের জন্য এই রেভ পার্টির আয়োজন করেছিলেন এবং সেখানে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ভাগ্নে আলিশা পারকারও উপস্থিত ছিলেন।

শেখকে গত মাসে দুবাই থেকে বহিষ্কার করা হয়েছিল এবং বর্তমানে তিনি অ্যান্টি-নারকোটিক্স সেলের (এএনসি) ঘাটকোপার ইউনিটের হেফাজতে রয়েছেন। এএনসি মহম্মদ সেলিম মহম্মদ সুহেল শেখের বয়ানে উঠে আসা তারকাদের জেরা করতে পারেন বলেও খবর রয়েছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত