জাপানে ভয়াবহ আগুনে পুড়ল ১৭০টিরও বেশি ভবন « বাংলাখবর প্রতিদিন

জাপানে ভয়াবহ আগুনে পুড়ল ১৭০টিরও বেশি ভবন

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৫ | ১:৪১
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৫ | ১:৪১
Link Copied!

জাপানের দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর ওইতা সিটির সাগানোসেকি জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭০টিরও বেশি ভবন পুড়ে গেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) স্থানীয় সময় বিকাল ৫টা ৪০ মিনিটের দিকে (০৮৪০ জিএমটি) আগুন ছড়িয়ে পড়ার পর রাতভর দাউদাউ করে জ্বলতে থাকে। বুধবারও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছে জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি।

অগ্নিকাণ্ডের পর পরিস্থিতি দ্রুত অবনতি হলে সাগানোসেকি জেলার প্রায় ১৭৫ বাসিন্দা বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। এখনো একজন লোকের খোঁজ পাওয়া যায়নি, আর আগুনের উৎস খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

স্থানীয় টেলিভিশনের সম্প্রচারিত আকাশপথের ভিডিওতে দেখা যায়—পুরো এলাকার বহু বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, চারদিকে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে আকাশ অন্ধকার হয়ে এসেছে। মাছ ধরার জন্য বিখ্যাত সাকি-ব্র্যান্ড ম্যাকেরেলের জন্য পরিচিত বন্দরঘেঁষা পাহাড়ি এই শহরজুড়ে ছড়িয়ে পড়েছে ধ্বংসের চিহ্ন।

বিজ্ঞাপন

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আগুনের লেলিহান শিখা নিকটবর্তী বনাঞ্চলেও ছড়িয়ে পড়ে, যা নিয়ন্ত্রণের কাজে আরও জটিলতা তৈরি করেছে।

পরিস্থিতি মোকাবিলায় ওইটা প্রিফেকচারের গভর্নরের অনুরোধে সামরিক বাহিনীর একটি ফায়ারফাইটিং হেলিকপ্টার ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে এক্স–এ জানান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, স্থানীয় কর্তৃপক্ষ ও সামরিক বাহিনী যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত