বায়ুদূষণের শীর্ষে দিল্লি, পঞ্চম ঢাকা « বাংলাখবর প্রতিদিন

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, পঞ্চম ঢাকা

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৫ | ১২:৩৭
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৫ | ১২:৩৭
Link Copied!

আজকের বায়ুদূষণের তালিকায় বিশ্বের সর্বোচ্চ দূষিত শহর হিসেবে ভারতের দিল্লি শীর্ষে রয়েছে। বৃহস্পতিবার সকালে দিল্লির বায়ুর মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে। এদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা পঞ্চম অবস্থানে রয়েছে। ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ১৯৪ স্কোর সহ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আজ দূষণের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে উজবেকিস্তানের শহর তাসখন্ত। শহরটিতে বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা ভারতের কলকাতা ও পাকিস্তানের লাহোরের বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো- বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ সকালে ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ২৩ গুণেরও বেশি রয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ঢাকার তিন এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এগুলো হল- মিরপুরের ইস্টার্ন হাউজিং (২২৬), বেচারাম দেউড়ি (২১০) ও কল্যাণপুর (২০২) এলাকা।

তালিকায় এর পরেই রয়েছে দক্ষিণ পল্লবী (১৯৮), মাদানি সরণির বেজ এজওয়াটার (১৯১), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৭৭) ও পীরেরবাগ রেললাইন (১৭৫) এলাকা। এসব এলাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

বিজ্ঞাপন

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত