যেকোনো সময় ৮ মাত্রার ভূমিকম্পের শঙ্কা, ঝুঁকিতে ঢাকা « বাংলাখবর প্রতিদিন

যেকোনো সময় ৮ মাত্রার ভূমিকম্পের শঙ্কা, ঝুঁকিতে ঢাকা

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৫ | ১১:৪৮
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৫ | ১১:৪৮
Link Copied!

দেশে প্রায় এক শতাব্দীতে বড় ধরনের কোনো ভূমিকম্প হয়নি। কিন্তু ভূমিকম্পপ্রবণ এ অঞ্চলের অতীত ইতিহাস বলছে, বড় দুর্যোগের পূর্বে ছোট ছোট কম্পন হয়ে থাকে। তাই শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পকে ‘ফোরশক’ বা বড় ভূমিকম্পের আগাম সংকেত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ও ভূমিকম্প বিশেষজ্ঞ মেহেদী আহমেদ আনসারী বলেন, ‘ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ৭ মাত্রার ভূমিকম্প ১০০ থেকে ১২৫ বছর পরপর এবং ৮ মাত্রার ভূমিকম্প ২৫০ থেকে ৩০০ বছর পরপর হওয়ার সম্ভাবনা থাকে। ১৯৩০ সালের পর বড় ভূমিকম্প না হওয়ায় ঝুঁকি বেড়েছে।’

তিনি জানান, এ অঞ্চলে অতীতে ১৮৬৯ সালের ৭.৬ মাত্রার কাছাড়, ১৮৮৫ সালের ৭.১ মাত্রার বেঙ্গল, ১৮৯৭ সালের ৮.১ মাত্রার ‘গ্রেট ইন্ডিয়ান’ এবং ১৯১৮ সালের ৭.৬ মাত্রার শ্রীমঙ্গল ভূমিকম্পের মতো ভয়াবহ কম্পন হয়েছে।

বিজ্ঞাপন

আজকের ভূমিকম্পের কেন্দ্র ছিল ঢাকার খুব কাছে, নরসিংদীতে। স্থায়িত্ব ছিল প্রায় ২০ সেকেন্ড। এতে ঢাকার বিভিন্ন ভবনে ফাটল দেখা দিয়েছে। বিশেষজ্ঞের দাবি, বিল্ডিং কোড না মানায় ভবনগুলো দুর্বল হয়ে পড়েছে।

অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী বলেন, ‘ঢাকা শহরে প্রায় ২১ লাখ ভবন রয়েছে। রানা প্লাজা ধসের পর আমরা বারবার ভবনগুলো পরীক্ষা করার কথা বলেছি। জরুরি ভিত্তিতে এসব ভবন পরীক্ষা করে ঝুঁকিমুক্ত (সবুজ), সংস্কারযোগ্য (হলুদ) এবং ঝুঁকিপূর্ণ (লাল) হিসেবে চিহ্নিত করা উচিত।’

আশঙ্কার বিষয় হিসেবে তিনি আরও জানান, ‘ঢাকার ১০০ কিলোমিটারের মধ্যে ৭ মাত্রার ভূমিকম্প হলে এক থেকে তিন লাখ মানুষ হতাহত হতে পারে এবং প্রায় ৩৫ শতাংশ ভবন ধসে পড়তে পারে।’

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের প্রধান রুবাইয়াত কবির জানান, বাংলাদেশ ইন্ডিয়ান ও ইউরোশিয়ান প্লেটের সংযোগস্থলে হওয়ায় ঝুঁকিপূর্ণ। ফলে এখানে বিভিন্ন সময় কমমাত্রার কম্পন হয়।

তিনি বলেন, ‘ডিজিটাল পদ্ধতিতে ২০০৭ সাল থেকে পর্যবেক্ষণ শুরু হওয়ার পর ঢাকার আশপাশে ৫ দশমিক ৭ মাত্রার কম্পন এবারই প্রথম।’ বড় ভূমিকম্পের পর সাধারণত পরাঘাত বা ‘আফটারশক’ হওয়ার আশঙ্কা থাকে বলে তিনি জানান। যদিও এখন পর্যন্ত তেমন কিছু হয়নি।

দেশে এখন পর্যন্ত ভূমিকম্পে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুরান ঢাকার আরমানিটোলায় ছাদের রেলিং ধসে তিনজন, নরসিংদীতে দুইজন এবং নারায়ণগঞ্জে দেয়াল ধসে এক শিশু প্রাণ হারিয়েছে। সারাদেশে বিভিন্ন হাসপাতালে শতাধিক ব্যক্তি চিকিৎসাধীন রয়েছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত