হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল « বাংলাখবর প্রতিদিন

হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৫ | ১২:০০
ঝিনাইদহ প্রতিনিধি
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৫ | ১২:০০
Link Copied!

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণঅভ্যুত্থান–সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এ রায়ের বিরুদ্ধে দণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপায় রোটেক্স ফাউন্ডেশনের আয়োজনে বহুমুখী শিক্ষা, পরিবেশ উন্নয়ন ও স্বধর্মীয় মূল্যবোধ চর্চা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

অ্যাটর্নি জেনারেল বলেন, “সব তথ্যপ্রমাণের ভিত্তিতেই এ মামলার বিচার হয়েছে। আসামিপক্ষ সবসময়ই বলবে বিচার সঠিক হয়নি- এটাই স্বাভাবিক। তবে রায়ের বিরুদ্ধে তাদের আপিলের সুযোগ আছে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, রায় কার্যকরের বিষয়ে সরকারের নিজস্ব প্রক্রিয়া রয়েছে। সেই মেকানিজম অনুযায়ীই সরকার এগোবে। কোনো উপদেষ্টার দেওয়া ‘রায় কার্যকর নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য’ প্রসঙ্গে তিনি জানান, “আইন সম্পর্কে ধারণা না থাকায় এমন বক্তব্য দেওয়া হয়েছে। প্রয়োজন হলে রায় কার্যকরের বিষয়ে আমাদের কাছে সরকার মতামত চাইবে, আমরা জানাবো।”

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “এই মামলায় যে তথ্যপ্রমাণ এসেছে, তা দেখে পৃথিবীর যে কোনো আদালত বলবে তারা দোষী। মাত্র ২০ দিনে ১৪শর বেশি মানুষকে গুলি করে হত্যার প্রমাণ পাওয়া গেছে। শেখ হাসিনা আমার কাছে মুখ্য নয়- মানুষ হত্যা করাই এখানে মূল বিষয়।”

জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দেশজুড়ে সহিংসতায় বহু হতাহতের ঘটনা ঘটে। এসব ঘটনার তদন্ত শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলাটি বিচার করে।

বিজ্ঞাপন

আইন অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত আসামিরা নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত