UP Detention Camp: ধরে ধরে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হবে « বাংলাখবর প্রতিদিন

প্রতিটি জেলায় ডিটেনশন ক্যাম্প তৈরি করতে হবে

UP Detention Camp: ধরে ধরে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হবে

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৫ | ১:৩৯
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৫ | ১:৩৯
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজ্য সরকারের তরফে প্রকাশিত নির্দেশিকা প্রকাশ করে বলা হয়েছে, “মুখ্যমন্ত্রী সমস্ত জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন এলাকায় বসবাসকারী বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নিতে। প্রতিটি জেলায় অস্থায়ী ডিটেনশন সেন্টার তৈরি করা হবে অনুপ্রবেশকারীদের থাকার জন্য।”

লখনউ: অনুপ্রবেশ রুখতে এবার বিরাট কড়াকড়ি। অনুপ্রবেশকারী বা বেআইনিভাবে ভিন দেশের নাগরিক ধরা পড়লেই, ধরে পাঠানো হবে ডিটেনশন সেন্টারে (Detention Centre)। নির্দেশ দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। সমস্ত জেলাশাসককে এর জন্য যাবতীয় ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন তিনি। রাজ্য়ে তৈরি করতে বলা হয়েছে ডিটেনশন সেন্টার।

উত্তর প্রদেশেও চলছে এসআইআর। এর মাঝেই অনুপ্রবেশ ও অনুপ্রবেশকারীদের রুখতে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর সাফ কথা, জাতীয় নিরাপত্তা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখা রাজ্য সরকারের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। কোনও ধরনের বেআইনি কাজ রাজ্যে বরদাস্ত করা হবে না।

বিজ্ঞাপন

রাজ্য সরকারের তরফে প্রকাশিত নির্দেশিকা প্রকাশ করে বলা হয়েছে, “মুখ্যমন্ত্রী সমস্ত জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন এলাকায় বসবাসকারী বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নিতে। প্রতিটি জেলায় অস্থায়ী ডিটেনশন সেন্টার তৈরি করা হবে অনুপ্রবেশকারীদের থাকার জন্য।“

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, অনুপ্রবেশকারীদের প্রথমে ডিটেনশন সেন্টারে রাখা হবে। তথ্য যাচাইয়ের পর, আইন অনুযায়ী তাদের নিজেদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে।

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই জেলাশাসকরা জানিয়েছেন, রাজ্যে যদি কোনও অনুপ্রবেশকারী ধরা পড়েন, তাহলে তাদের ডিটেনশন সেন্টারে পাঠানো হবে। ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ডিটেনশন সেন্টারেই থাকতে হবে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও অনুপ্রবেশকারীদের দেশ থেকে তাড়ানোর কথা বলেছিলেন। এসআইআরের প্রয়োজনীয়তা বোঝাতে “ডিটেক্ট, ডিপোর্ট”-র কথা শোনা গিয়েছিল তাঁর মুখে। এবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী প্রতিটি জেলায় ডিটেনশন সেন্টার তৈরির নির্দেশ দিলেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত