হোমনায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনোয়ার সরকারের উদ্যোগে ফ্রি মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত « বাংলাখবর প্রতিদিন

হোমনায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনোয়ার সরকারের উদ্যোগে ফ্রি মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৫ | ৬:৩৬
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৫ | ৬:৩৬
Link Copied!

কুমিল্লার হোমনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের মনোনয়ন প্রত্যাশী মনোয়ারের সরকারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু চিকিৎসা, ফ্রি ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে প্রায় ২০০ শতাধিক এর অধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়।

রবিবার (২৩ নভেম্বর) দিনব্যাপী উপজেলার ভাষানিয়া ইউনিয়নের কাশিপুর লতু হাজী মার্কেটে এ ফ্রি চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। 
ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্ধোধন করেন কুমিল্লা-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট মনোয়ার সরকার। 

বিজ্ঞাপন

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  জিয়া পরিষদের মহাসচিব প্রফেসর ডা. মোঃ এমতাজ হোসেন ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব আবদুল্লাহিল মাসুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম,  ৭নং ভাষানিয়া ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি মোঃ মনির হোসেন, বিএনপি নেতা মোঃ শরিয়ত উল্লাহ, জিয়া পরিষদের সদস্য মোঃ রায়হান প্রমুখ। 

এ বিষয়ে মনোয়ার সরকার বলেন, চিকিৎসা সেবা মানুষের মৌলিক অধিকার। এই আধুনিক যুগে এসেও গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষজন উন্নত চিকিৎসা সেবার অভাবে নানা রকম বড় বড় অসুখ-বিসুখে ভোগে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থসেবার মান নিশ্চিত করতে এ ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করেছি। শহরের মানুষের মতো উন্নত চিকিৎসা সেবা থেকে প্রত্যন্ত অঞ্চলের মানুষ বঞ্চিত। তাই তাদের স্বাস্থ্যের উন্নত চিকিৎসা সেবার মান নিশ্চিত করতে আমার এ ক্যাম্পের আয়েজন করা।  

বিজ্ঞাপন

চিকিৎসা সেবা নিতে আসা সেবাপ্রার্থীগণ বলেন, বাড়ি থেকে হাসপাতাল দূরে হওয়ায় আমাদের ইচ্ছা থাকলেও অনেক সময় হাসপাতালে গিয়ে ডাক্তার দেখাতে পারি না। আজ বাড়ির পাশে বসে ডাক্তার দেখালাম। তারা চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ঔষুধ ও দিয়েছেন। এতে আমাদের খুবই উপকার হলো। মনোয়ার সরকার আমাদের বিনামূল্যে এ ব্যবস্থা করে দিয়েছেন। তার প্রতি আমরা কৃতজ্ঞ।

চক্ষু চিকিৎসা সেবা নিতে আসা কয়েকজন বৃদ্ধ বলেন অনেক দিন যাবত চোখের সমস্যায় ভুগতেছি। কিন্তু আশাপাশের কোথাও ভালো চোখের ডাক্তার না থাকার কারনে চোখের চিকিৎসা করাতে পারিনি। আজকে বিনামূল্যেই চোখের চিকিৎসা সেবা পেলাম।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত