লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে শাহবাগ অবরোধ ৪৭তম বিসিএস প্রার্থীদের « বাংলাখবর প্রতিদিন

লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে শাহবাগ অবরোধ ৪৭তম বিসিএস প্রার্থীদের

মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৫ | ৭:০৮
মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৫ | ৭:০৮
Link Copied!

লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন ৪৭তম বিসিএসের প্রার্থীরা। এতে সড়কের এক পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। আজ রোববার (২৩ নভেম্বর) বিকেল ৩টার পর তারা সেখানে অবস্থান নেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আগে প্রিলিমিনারি পরীক্ষার পর অন্তত ৬ মাস থেকে এক বছর সময় দেওয়া হতো। কিন্তু এবার মাত্র ৫০ দিন সময় দেওয়া হয়েছে, যা অত্যন্ত অযৌক্তিক। আগামী ২৭ নভেম্বর লিখিত পরীক্ষা নেওয়া হলে তাদের সঙ্গে অন্যায় হবে বলেও জানান শিক্ষার্থীরা।

তাই যৌক্তিক সময় বাড়ানোর দাবি জানিয়ে পিএসসির প্রতি আহ্বান জানান তারা। দাবি আদায় না হলে ব্লকেডসহ কঠোর আন্দোলনের ঘোষণা দেন আন্দোলনকারী পরীক্ষার্থীরা।

বিজ্ঞাপন

আন্দোলনকারী এক প্রার্থী বলেন,’আমরা সবাই প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। পুলিশের সঙ্গে সংঘাতে যাওয়ার মানসিকতা আমাদের নেই। কিন্তু পিএসসিকে যৌক্তিক দাবি মানতেই হবে।’

এর আগে মিছিল নিয়ে জাদুঘরের সামনে আসলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। পরে সেখানেই বসে পড়েন তারা।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত