হোমনায় ব্যাটারি বিস্ফোরণে দোকানে অগ্নিকাণ্ড, ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি « বাংলাখবর প্রতিদিন

হোমনায় ব্যাটারি বিস্ফোরণে দোকানে অগ্নিকাণ্ড, ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৫ | ১১:৫৪
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৫ | ১১:৫৪
Link Copied!

কুমিল্লার হোমনায় দোকানের ভিতরে ব্যাটারী চালিত অটোরিকশার ব্যাটারী বিস্ফোরণে অগ্নিকাণ্ড হয়েছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) রাত দশটার দিকে হোমনা চৌরাস্তায় আলামিন এস এস থাই গ্যালারী দোকানে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় হোমনা উপজেলা ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এ দোকানের ভেতরে প্রতিদিন একটি অটোরিকশা চার্জ দেওয়া হতো। ধারণা করা হচ্ছে, চার্জ দেওয়া অবস্থায় ব্যাটারি থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। আগুনের আশপাশের দোকানের কোন ক্ষতি না হলেও দোকানের ভেতরের সিলিং, অটোরিকশাসহ মালামাল পুড়ে যায়। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিক মো. হানিফ মিয়া জানিয়েছেন।

বিজ্ঞাপন

দোকান মালিক হানিফ মিয়া বলেন, আমার একটি অটোরিকশাটি দোকানের ভেতরেই চার্জ দিতাম। আজ হয়তো ব্যাটারিতে সমস্যা হওয়ায় আগুন ধরে গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে হোমনা উপজেলা ফায়ার সার্ভিস জনগণের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনে। না হলে আরও বেশি ক্ষতি হতে পারতো।

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি শান্ত রয়েছেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত