'চ্যালেঞ্জ হলেও নির্বাচন-গণভোট একদিনে হওয়া উচিত' « বাংলাখবর প্রতিদিন

‘চ্যালেঞ্জ হলেও নির্বাচন-গণভোট একদিনে হওয়া উচিত’

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৫ | ৬:০৮
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৫ | ৬:০৮
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

চ্যালেঞ্জ হলেও আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একদিনে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে গণভোট এবং নির্বাচন একদিনে আয়োজন করা তাদের জন্য চ্যালেঞ্জ হবে। এ বিষয়ে সরকার কি নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেছে, না কি তাদের ওপর তা চাপিয়ে দেওয়া হয়েছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘আমার মনে হয় চ্যালেঞ্জ হলেও এটা গ্রহণ করতে হবে, একই দিনে (নির্বাচন-গণভোট) করা।’

বিজ্ঞাপন

‘সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা, যেটা প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন একদিনে করা। কারণ দুইদিনে করা মানে পুরো জিনিস, রিটার্নিং অফিসার মোবিলাইজ করা, এটা খুব সোজা কাজ না। এমনকি কিছু কিছু ব্যাংকের জুনিয়র অফিসার, স্কুল শিক্ষকরা ডিউটিতে যাবেন। তাদের দুইদিন নিয়ে আসবেন, এগুলো খুব কঠিন। অতএব একদিনে করা ভালো। পৃথিবীর অনেক দেশেই তো এরকম হয়। অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। লজিস্টিক্যালি আমার মনে হয় একদিনে করা বেটার এবং এটাই সুষ্ঠুভাবে করা যেতে পারে,’ যোগ করেন তিনি।

নির্বাচন ও গণভোট একদিনে হলে বাজেট কী হবে- এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা জানান, তারা তো বলেছেন যে নির্বাচন ও গণভোটের জন্য প্রয়োজনীয় ব্যয় বাড়বে। এটি খোলাখুলি বলেছেন। এখন তাদের বাজেট সংশোধন করছেন।

তিনি বলেন, ‘অন্য মন্ত্রণালয় বাজেটের লাস্ট ডেট দিয়েছে যে এত তারিখের মধ্যে আপনারা বলে দেন। কারণ ডিসেম্বরে আমরা বাজেটটা রিভাইজ করবো, জানুয়ারিতে রেডি করে রাখবো, পরবর্তী যে সরকার আসবে তাদের জন্য। তবে নির্বাচনের বাজেট, সবগুলো ওপেন আছে। নির্বাচনেরটা আমার মনে হয় শিডিউল ঘোষণার পরে ওরা আর নতুন করে কোনো খরচ চাইবে না। রেগুলার খরচ থাকতে পারে, জরুরি খরচ থাকতে পারে। সেটার ব্যবস্থা করা যাবে। তাদেরও কিছু ফান্ড আছে, অর্থ মন্ত্রণালয় আছে। অতএব নির্বাচনের ব্যাপারে কোনো চিন্তা করার দরকার নাই।’

বিজ্ঞাপন

সরকার বাজেটে নির্বাচনের জন্য তিন হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছিল। এখন কি এটি বাড়বে- জানতে চাইলে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘এখন বাড়া বা কমার বিষয়টি আমি বলতে পারবো না। কারণ ওদের রিকোয়ারমেন্ট কত রকম দিতে পারে, গণভোটের ব্যাপারটা আসছে, এটা তো আগে যখন আমরা বাজেট দিয়েছি ওই প্রজেকশনে ছিল না।’

অর্থ উপদেষ্টা জানান, ২৫ নভেম্বর থেকে দূতাবাসে শুরু হবে বিদেশের ভোটারদের তালিকাভুক্তি। তখন দূতাবাসের খরচ যুক্ত হতে পারে। সেখানকার কর্মকর্তারা ওভার টাইম করবে। সেটার ব্যবস্থাও করা হবে। তাই সঠিক খরচের বিষয়টি তিনি এখন জানাতে পারবেন না।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত