বাংলাদেশের জন্য বিজয়ী হওয়া সম্ভব না: মিথিলা « বাংলাখবর প্রতিদিন

বাংলাদেশের জন্য বিজয়ী হওয়া সম্ভব না: মিথিলা

বিনোদন ডেস্ক
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৫ | ১০:৪৯
বিনোদন ডেস্ক
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৫ | ১০:৪৯
Link Copied!
তানজিয়া জামান মিথিলা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতার মূল মঞ্চে অংশ নিয়ে ১৯ দিন পর দেশে ফিরলেন তানজিয়া জামান মিথিলা।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে তিনটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি বলেন, ‘আমি একটু সরাসরি বলছি, এই মুহূর্তে বাংলাদেশের জন্য বিজয়ী হওয়া সম্ভব নয়। সেরা ৩০-ই শেষ। এর বেশি তারা দেবে না। বিজয়ী হতে চাইলে আমাদের আরও অনেক কাজ করতে হবে।’

তার ভাষ্য, ‘সেরা ৩০-এ যারা জায়গা পেয়েছেন, প্রত্যেকেই মুকুট পাওয়ার মতো শক্তিশালী প্রতিযোগী ছিলেন।’

বিজ্ঞাপন

মিথিলা আরও বলেন, ‘বাংলাদেশ থেকে এবারই প্রথম কেউ এত বড় মঞ্চে পজিশন পেল। এটা আমাদের কাছে বড় অর্জন। আমি বাংলাদেশের জন্য এক ধরনের পরিবর্তন এনেছি। দেশের মানুষ যে সাপোর্ট দিয়েছে, ভোট দিয়েছে- এর জন্য কৃতজ্ঞ। ভবিষ্যতে যারা এই মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে, তাদের পাশে থাকব।’

প্রতিযোগিতায় বিকিনি পরার কারণে দেশে সমালোচিত হতে হয় তাকে। এ বিষয়ে মিথিলা বলেন, ‘ক্লোজড-ডোর ইন্টারভিউ, ইভিনিং গাউন, ন্যাশনাল কস্টিউম ও সুইম স্যুট- এই চার বিষয়ে মার্কিং করা হয়। এগুলো ভালো করতে না পারলে সেরা ৩০-এ যাওয়াই কঠিন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমি সুইম স্যুট রাউন্ডেই এগিয়ে ছিলাম। বিকিনি আমি প্রথম পরিনি, আগেও অনেকে পরেছে। আমি দেশকে কোনোভাবেই ছোট করিনি।’ মিথিলা জানান, দেশে ফেরার আগেই তিনি একটি সিনেমার অফার পেয়েছেন। শিগগিরই মুক্তি পাচ্ছে তার অভিনীত ওয়েব ফিল্ম ‘থার্সডে নাইট’।

এ বছরের আসরকে কেন্দ্র করে ছিল নানা বিতর্ক। প্রতিযোগিতা শুরুর আগে আয়োজকদের হাতে অপমানিত হন মেক্সিকোর অংশগ্রহণকারী ফাতিমা বশ- এ নিয়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। সব আলোচনা-সমালোচনার পর ২৫ বছর বয়সী এই সমাজকর্মীই হন এবারের বিজয়ী।

প্রথম রানারআপ হন মিস থাইল্যান্ড প্রবিনার সিং। এর আগেই নির্বাচন প্রক্রিয়া অস্বচ্ছ বলে অভিযোগ তুলে দু’জন বিচারকের পদত্যাগে আয়োজনে উত্তেজনা আরও বাড়ে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত