রাজশাহীতে সাংবাদিকদের হুমকির ঘটনায় আরএমজেএ'র নিন্দা প্রকাশ « বাংলাখবর প্রতিদিন

রাজশাহীতে সাংবাদিকদের হুমকির ঘটনায় আরএমজেএ’র নিন্দা প্রকাশ

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২৫ | ১১:৫১
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২৫ | ১১:৫১
Link Copied!
রাজশাহী মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহীতে এনসিপির দু’পক্ষের দ্বন্দ্বের জের ধরে একটি সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী সাংবাদিকদের বাধা প্রদান এবং হুমকির ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে রাজশাহী মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (আরএমজেএ)।

সোমবার (১ ডিসেম্বর) রাতে সংগঠনের সভাপতি মোস্তাফিজ রকি ও সাধারণ সম্পাদক বারিউল আলম শান্ত এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ ও নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়, রাজশাহীতে এনসিপির দু নেতা মিডিয়াকে যে হুমকি দিয়েছেন, তা স্বাধীন সাংবাদিকতার প্রতিবন্ধক। এতে গণমাধ্যম কর্মীরা উদ্বিগ্ন। সাংবাদিকদের সুরক্ষা মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে আমারা বদ্ধপরিকর। আমরা অতীতেও এ ধরনের অযাচিত ও অন্যায় হস্তক্ষেপ মেনে নেইনি, এখনও মেনে নেব না।

বিজ্ঞাপন

বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা ও হুমকি প্রদানকারী জাতীয় যুবশক্তির রাজশাহী মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব শোয়েব আহমেদ ও মূখ্য সংগঠক মেহেদী হাসান ফারাবির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে সোমবার বিকেলে রাজশাহী পর্যটন মোটেলে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির রাজশাহী জেলা শাখার সদ্য ঘোষিত কমিটির আহবায়ক সাইফুল ইসলামের ডাকে সংবাদ সম্মেলন চলছিল।

এ সময় হঠাৎ শোয়েব ও মেহেদীসহ বেশ কয়েকজন সম্মেলন স্থলে ঢুকে সাংবাদিকদের আটকে তালা মেরে রাখার হুমকি দেন এবং সংবাদ সংগ্রহের বাধা প্রদান করেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত