কিছু সিক্রেট খবর থাকে, সব জানানো যায় না: স্বরাষ্ট্র উপদেষ্টা « বাংলাখবর প্রতিদিন

কিছু সিক্রেট খবর থাকে, সব জানানো যায় না: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৫ | ৬:০৮
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৫ | ৬:০৮
Link Copied!

আমাদের এখানে কতগুলা সিক্রেট খবর থাকে, সব খবর জানানো যায় না- এমন কথায় বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (২ ডিসেম্বর) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বর্তমানে বাংলাদেশে কারও কোনও নিরাপত্তা ঝুঁকি নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং বিশেষত যাদের জন্য দরকার, তাদের জন্য বিশেষ যেটা দেওয়া দরকার, ওটার জন্য আমরা প্রস্তুত আছি।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ এলাকা নির্ধারণ করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, ঝুঁকিপূর্ণ এলাকার সংখ্যা পরিবর্তন হতে পারে। তালিকা অনুসারে চূড়ান্ত সংখ্যা পরবর্তীতে জানানো হবে।

বিজ্ঞাপন

বডি ওর্ন ক্যামেরার সংখ্যা নিয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখানে সংখ্যা নিয়ে কোনো প্রশ্ন নাই। আমাদের যতটা, প্রয়োজন অতটা কিনবো।

প্রয়োজনীয় সংখ্যার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, কতগুলো সিক্রেট খবর থাকে, সব জানানো যায় না। আমাদের এখানে কী হাতিয়ার আছে…জানানো যায় না।

গণমাধ্যমকর্মীদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে কোনো আলোচনা হয়নি।

বিজ্ঞাপন

নির্বাচনের সময় সীমান্ত নিরাপত্তা জোরদার করার ব্যাপারে মূলত আলোচনা হয়েছে, জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে সংস্থা অথরাইজড তারা (ফোনে) আড়ি পাতবে, আর যারা অথরাইজড না সে আড়ি পাতবে না।

পিলখানা হত্যাকাণ্ড নিয়ে তদন্ত কমিটির প্রতিবেদন পড়া শেষে মন্তব্য করবেন বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত