শিক্ষকরা আন্দোলনে, মসজিদের মাইকে অভিভাবক ডেকে নেওয়া হলো পরীক্ষা « বাংলাখবর প্রতিদিন

শিক্ষকরা আন্দোলনে, মসজিদের মাইকে অভিভাবক ডেকে নেওয়া হলো পরীক্ষা

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২৫ | ৯:২৫
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২৫ | ৯:২৫
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতির কারণে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীর সহযোগিতায় বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে কেন্দ্রের দায়িত্বে ছিলেন অভিভাবক ও স্থানীয়রা।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে বড়জোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্র ও স্কুল কর্তৃপক্ষ জানায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বেতন বৃদ্ধি ও পদোন্নতি–সংক্রান্ত তিন দফা দাবিতে গত ২৭ নভেম্বর থেকে কর্মবিরতি পালন করে আসছেন। গত মঙ্গলবার প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক গণিত ও সমন্বিত বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সহকারী শিক্ষকরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করে পরীক্ষা বর্জন করেন।

বিজ্ঞাপন

এই পরিস্থিতিতে মঙ্গলবার রাত ৮টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান, শিক্ষা কর্মকর্তা উপজেলার সব প্রধান শিক্ষকদের নিয়ে জুম মিটিং করেন। মিটিং-এ বুধবার প্রাথমিক বার্ষিক পরীক্ষা গ্রহণে সিদ্ধান্ত নেওয়া হয়। এই নির্দেশনার পরও উপজেলার কিছু কিছু প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের অসহযোগিতার কারণে পরীক্ষা অনুষ্ঠানের বিষয়টি অনিশ্চয়তার মাঝে পড়ে। এই পরিস্থিতিতে বড়জোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাইকে ঘোষণা দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বড় জোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র অনুযায়ী, সহকারী শিক্ষকরা প্রধান শিক্ষককে পরীক্ষা না নেওয়ার আহ্বান জানিয়ে অফিসসহ বিভিন্ন শ্রেণি কক্ষে তালা লাগিয়ে দেওয়া চেষ্টা চালায়। এসময় এগিয়ে আসেন স্থানীয়রা। পরে তারা পরীক্ষায় সহযোগিতা করা হবে বলে প্রধান শিক্ষককে আশ্বস্ত করেন। সর্বশেষ স্থানীয় একটি মসজিদের মাইকে মাইকিং করে পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ে পরীক্ষার হলে আসার জন্য আহ্বান জানানো হয়। খবর পেয়ে ছুটে আসেন অভিভাবক ও পরীক্ষার্থীরা।

বিজ্ঞাপন

স্কুলের প্রধান শিক্ষক শিল্পী আচার্য্য গণমাধ্যমে বলেন, মাইকিংয়ের পর অভিভাবক ও পরীক্ষার্থীরা বিদ্যালয়ে আসেন। পরে স্কুলের প্রাক্তন শিক্ষার্থী, স্থানীয় ও অভিভাবকদের সহায়তায় পরীক্ষা নেওয়া হয়।

উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমদ জানান, কঠোর নজরদারীর মধ্য দিয়ে ১৪০টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৩১টি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যেসব প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি; সেসব বিদ্যালয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী যথারীতি পরীক্ষা নেওয়া হবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত