ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা « বাংলাখবর প্রতিদিন

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২৫ | ২:১৪
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২৫ | ২:১৪
Link Copied!

জুলাই–আগস্টের ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় সহযোগিতার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন। পরবর্তী শুনানির জন্য আগামী ১০ ডিসেম্বর দিন ধার্য করা হয়।

সজীব ওয়াজেদ জয় ও পতিত আওয়ায়ী লীগ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

বিজ্ঞাপন

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি এ মামলায় পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। পরে তা মঞ্জুর করেন আদালত।

জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার দায়ে জয় ও পলকের বিরুদ্ধে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) জমা দেয় প্রসিকিউশন।

একইদিন আরেকটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। প্রসিকিউশন জানায়, আন্দোলন দমনে কারফিউ জারি এবং আন্দোলনকারীদের হত্যার পরামর্শ দেওয়ার প্রমাণ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

পরে আদালত আনিসুল হক, সালমান এফ রহমান ও জুনাইদ আহমেদ পলককে ১০ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দেন। এই তিনজনই বিভিন্ন মামলায় আগে থেকেই কারাগারে আছেন।

প্রসিকিউশনের দাবি, আন্দোলন দমনের সময় শেখ হাসিনার পাশাপাশি আরও চারজন শীর্ষস্থানীয় ব্যক্তি নেতৃত্ব দেন, যাদের তারা ‘গ্যাং অব ফোর’ হিসেবে উল্লেখ করেছেন। এই গ্রুপে ছিলেন আনিসুল হক ও সালমান এফ রহমানও।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত