বাণিজ্য মন্ত্রণালয়ের আপত্তির মুখে ভোজ্যতেলের দাম কমালেন ব্যবসায়ীরা « বাংলাখবর প্রতিদিন

বাণিজ্য মন্ত্রণালয়ের আপত্তির মুখে ভোজ্যতেলের দাম কমালেন ব্যবসায়ীরা

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৮ ডিসেম্বর, ২০২৫ | ১২:৪৮
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৮ ডিসেম্বর, ২০২৫ | ১২:৪৮
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বাণিজ্য মন্ত্রণালয়ের আপত্তির মুখে ভোজ্যতেলের দাম কমিয়েছেন ব্যবসায়ীরা। রোববার (৭ ডিসেম্বর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়শন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ করা হলো।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার (৮ ডিসেম্বর) থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৯৫ টাকায়, যা গত ২৪ নভেম্বর থেকে ১৯৯ টাকা দরে বিক্রি করছিল কোম্পানিগুলো। একইভাবে ৫ লিটারের বোতলজাত সয়াবিন বিক্রি হবে ৯৫৫ টাকায়, যা বিক্রি হচ্ছিল ৯৮৫ টাকায়।

বিজ্ঞাপন

এছাড়া খোলা সয়াবিন এখন থেকে প্রতি লিটার ১৭৬ টাকা ও পাম অয়েল প্রতি লিটার ১৬৬ টাকা দরে বিক্রি হবে। গত ২৪ নভেম্বর থেকে খোলা সয়াবিন প্রতি লিটার ১৭৯ টাকা ও পাম অয়েল প্রতি লিটার ১৬৯ টাকা দরে বিক্রি হচ্ছিল।

বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে গত ১০ নভেম্বর বাংলাদেশ ট্যারিফ অ্যান্ড ট্রেড কমিশনে চিঠি দেয় কোম্পানিগুলো। ওই চিঠিতে কোম্পানিগুলো জানায়, ২৪ নভেম্বর থেকে নতুন দর কার্যকর করা হবে। কিন্তু কোম্পানিগুলোর প্রস্তাবিত সম্মত হয়নি বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই কোম্পানিগুলো ২৪ নভেম্বর থেকে বাজারে নতুন দাম ভোজ্যতেল বিক্রি শুরু করে।

এ নিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। এরপর বাণিজ্য মন্ত্রণালয় ও ব্যবসায়ীদের মধ্যে গত ৪ ডিসেম্বর এক বৈঠক অনুষ্ঠিত হয়। এখন কোম্পানিগুলো সামান্য দাম কমিয়ে নতুন দর ঘোষণা করল।

বিজ্ঞাপন

সর্বশেষ বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মতিতে যে দাম নির্ধারণ করা হয়েছিল, সেটার তুলনায় বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা আর খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৭ টাকা বাড়ানো হয়েছে।

আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে রমজান শুরু হবে। রমজান মাসে অন্যান্য মাসের তুলনায় ভোজ্যতেলের চাহিদা বাড়ে। ফলে রমজানকে সামনে রেখে পণ্যমূল্য বাড়ানোর প্রবণতা থাকে ব্যবসায়ীদের। বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে ব্যবসায়ীরা রমজান মাসে পণ্যের দাম না বাড়িয়ে তার এক বা দুই মাস আগে থেকেই দাম বাড়িয়ে রাখে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত