মহানবী (সা:) কে কটূক্তি: তিতুমীর কলেজ শিক্ষার্থী ২ দিনের রিমান্ডে « বাংলাখবর প্রতিদিন

মহানবী (সা:) কে কটূক্তি: তিতুমীর কলেজ শিক্ষার্থী ২ দিনের রিমান্ডে

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৯ ডিসেম্বর, ২০২৫ | ৯:১৮
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৯ ডিসেম্বর, ২০২৫ | ৯:১৮
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী বিশ্বজিৎ চন্দ্র বর্মণকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৮ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এই আদেশ দেন।

এদিন রিমান্ড শুনানির জন্য বিশ্বজিৎকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড আবেদনের পক্ষে রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন করে।

বিজ্ঞাপন

শুনানিতে আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী গুলজার হোসেন বলেন, প্রেমঘটিত বিরোধের জেরে বাদী মিথ্যা অভিযোগ এনেছেন।

তিনি আরও বলেন, বিশ্বজিৎ সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং গ্রেফতারের পর তার মোবাইল-ল্যাপটপ জব্দ করা হয়েছে; অপরাধের কোনো প্রমাণ পাওয়া গেলে সেখানেই থাকার কথা, নতুন করে রিমান্ডের প্রয়োজন নেই।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বলেন, গত ছয় মাসে ধর্ম অবমাননার যত ঘটনা ঘটেছে, তা গত ১৫ বছরেও ঘটেনি। তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে এসব ঘটানো হচ্ছে।

বিজ্ঞাপন

মামলার এজাহার অনুযায়ী, গত ২২ নভেম্বর ‘ফারিয়া আক্তার’ নামের একটি ফেসবুক আইডি থেকে মহানবী (সা.)- কে নিয়ে কটূক্তি করা হয়। বিষয়টি জানার পর তিতুমীর কলেজের একদল শিক্ষার্থী বিশ্বজিৎকে ওই আইডির ব্যবহারকারী হিসেবে শনাক্ত করার দাবি করেন এবং ২৬ নভেম্বর মারধরের পর তাকে পুলিশের কাছে তুলে দেন। একই দিন কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ওয়াহিদ সাব্বির বাদী হয়ে বনানী থানায় মামলা করেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত