মন্ত্রণালয়ের ভুল নাম সংশোধন করতে বললেন প্রধান উপদেষ্টা « বাংলাখবর প্রতিদিন

মন্ত্রণালয়ের ভুল নাম সংশোধন করতে বললেন প্রধান উপদেষ্টা

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৯ ডিসেম্বর, ২০২৫ | ৭:০৬
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৯ ডিসেম্বর, ২০২৫ | ৭:০৬
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে মন্ত্রণালয়ের পুরাতন নাম ব্যবহার করায় তা সংশোধন করতে বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই নির্দেশ দেন তিনি।

উপদেষ্টা শারমিন এস মুর্শিদ তার বক্তব্য শেষে প্রধান উপদেষ্টাকে মন্ত্রণালয়ের নাম পরিবর্তন হয়ে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ হয়েছে বলে জানান। তবে অনুষ্ঠানের ব্যানারে ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ দেখে প্রধান উপদেষ্টা বলেন, এখনও কিন্তু তোমাদের লেখায় আগের নাম রয়ে গেছে, ওটা সংশোধন করতে হবে। থ্যাংক ইউ, আমরা স্বাগত জানাই নতুন নামকে।

ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ৪ বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক তুলে দেন তিনি।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমরা ১০০ বছর পরেও আরেকজন বেগম রোকেয়া সৃষ্টি করতে পারি নাই। এটা আমাদের দুর্ভাগ্য। তিনি যেসব দিক নির্দেশনা দিয়ে গেছেন, যেসব স্বপ্ন দেখিয়ে গেছেন, এই স্বপ্নকে আমরা আমলে আনতে পারিনি।

তিনি বলেন, আজ তার জন্মদিন উপলক্ষে যে আয়োজন, সেটা শুধু তাকে স্মরণ করার জন্য না, আমাদের ব্যর্থতাগুলো খুঁজে বার করার জন্য। কেন আমরা ব্যর্থ হলাম, কেন এই ১০০ বছরেও আরও বেগম রোকেয়া এলো না আমাদের মাঝখানে, যিনি আমাদের পথ দেখাতেন, এগিয়ে নিয়ে যেতেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, আজ যে নারী সমাজ গণঅভ্যুত্থান পরবর্তী নারী সমাজ সেটা ভিন্ন নারী সমাজ, নতুন বাংলাদেশ গড়ার নারী সমাজ। এদের মাধ্যমে এই নতুন বাংলাদেশের যাত্রা শুরু। তারা শুধু নারীদের নয় সবাইকে উজ্জীবিত করবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমাদের জায়গা ছেড়ে দিতে হবে, মেয়েরা এসেছে, তারা যার জায়গা দখল করবে নেতৃত্ব দেবে সেটা অলরেডি গণঅভ্যুত্থান দেখিয়েছে। আজ আমাদের সামনে যারা বসে আছেন, তারা আমাদের বের করে আনবেন। বেগম রোকেয়া যে ডাক দিয়েছিলেন সেই ডাক ১০০ বছর পরে হলেও ওখানে যেন শোনা যায়। আমরা যেন এটা করতে পারি।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত