কারাবন্দী ৪ সাংবাদিকের মুক্তি চেয়ে প্রধান উপদেষ্টাকে সিপিজের চিঠি « বাংলাখবর প্রতিদিন

কারাবন্দী ৪ সাংবাদিকের মুক্তি চেয়ে প্রধান উপদেষ্টাকে সিপিজের চিঠি

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৯ ডিসেম্বর, ২০২৫ | ৭:৩৭
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৯ ডিসেম্বর, ২০২৫ | ৭:৩৭
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বাংলাদেশে কারাবন্দি ৪ সাংবাদিককে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। সংস্থাটির দাবি, ওই সাংবাদিকদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ‘প্রতিহিংসামূলক’ এবং এর স্বপক্ষে বিশ্বাসযোগ্য প্রমাণের অভাব রয়েছে। বরং সাংবাদিকতা ও রাজনৈতিক সম্পৃক্ততার জেরে প্রতিহিংসাবশত তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে তারা মনে করে।

ওই ৪ সাংবাদিক হলেন- ফারজানা রূপা, শাকিল আহমেদ, মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত। আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে সামনে রেখে গত সোমবার ই-মেইলে প্রধান উপদেষ্টা বরাবর এই চিঠি পাঠায় সিপিজে। চিঠিতে উল্লেখ করা সাংবাদিকদের মুক্তি দিতে জরুরি পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টার প্রতি এই আহ্বান জানায় সংস্থাটি।

নিউইয়র্কভিত্তিক সংস্থা সিপিজে কারাবন্দি চার সাংবাদিকদের পরিবারের বরাত দিয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে তাদের মানবেতর পরিস্থিতির বর্ণনা দিয়েছে। চিঠিতে বলা হয়, তাদের ৩৬ বর্গফুটের সেলে রাখা হয়েছে। সেখানে দরজার বদলে লোহার শিক থাকায় তারা শীত ও মশার উপদ্রবের মধ্যে আছেন। কংক্রিটের মেঝেতে কোনো তোশক ছাড়াই তাদের ঘুমাতে হচ্ছে। পর্যাপ্ত খাবার ও চিকিৎসাসেবা থেকেও তারা বঞ্চিত।

বিজ্ঞাপন

চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের নভেম্বরে দ্য ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস স্বীকার করেছিলেন, সাংবাদিকদের বিরুদ্ধে তড়িঘড়ি করে হত্যা মামলা দেওয়া হচ্ছে এবং সরকার তা বন্ধের উদ্যোগ নিয়েছে। তবে সিপিজে বলছে, গত বছরের ৮ আগস্ট ড. ইউনূস দায়িত্ব নেওয়ার পর এই চার সাংবাদিকের বিরুদ্ধে নতুন করে হত্যা মামলা দেওয়া হয়েছে। শুধু তাই নয় বারবার নাকচ হয়েছে তাদের জামিন।

চিঠিতে ওই সাংবাদিকদের আইনজীবী জেড আই খান পান্নার বিরুদ্ধে সম্প্রতি হত্যা মামলা দায়েরের বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।

বাংলাদেশের সংবিধান ও আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতার কথা স্মরণ করিয়ে দিয়ে সিপিজে লিখেছে, বাংলাদেশের সংবিধানের ৩৯ অনুচ্ছেদ এবং ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস-এ (আইসিসিপিআর) বাক ও মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষিত রয়েছে। সুতরাং ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপনের অংশ হিসেবে কারাবন্দি সব সাংবাদিককে মুক্তি দিয়ে তাদের পরিবারের কাছে ফেরার এবং কাজে যোগ দেওয়ার সুযোগ দিতে আহ্বান জানানো হয়েছে চিঠিতে।

বিজ্ঞাপন

একই বিষয়ে একইদিন নিজেদের ওয়েবসাইটে এক প্রতিবেদনে সিপিজে জানায়, শুধু বাংলাদেশ নয়, এশিয়ার আরো ৬ দেশ ভারত, আফগানিস্তান, কম্বোডিয়া ও ফিলিপাইনের সরকারকেও কারাবন্দি সাংবাদিকদের মুক্তি দিতে চিঠি দেওয়া হয়েছে।

সংস্থাটির তথ্য বলছে, বিশ্বজুড়ে কারাবন্দি সাংবাদিকদের মধ্যে ৩০ শতাংশের বেশি এশিয়ার। এ অঞ্চলের সাংবাদিকদের কারা অন্তরীণ রাখার শীর্ষে আছে চীন, মিয়ানমার ও ভিয়েতনাম। গত ১ ডিসেম্বর পর্যন্ত এশিয়ায় অন্তত ১০৬ জন সাংবাদিক কারাগারে বন্দি আছেন। এর মধ্যে চীনে ৫০, মিয়ানমারে ২৭ এবং ভিয়েতনাম ১৬ সাংবাদিক কারাবন্দি আছেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত