শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মে দুদকের অভিযান « বাংলাখবর প্রতিদিন

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মে দুদকের অভিযান

মোঃ রিপন আহমেদ, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১০ ডিসেম্বর, ২০২৫ | ৮:৫৬
মোঃ রিপন আহমেদ, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১০ ডিসেম্বর, ২০২৫ | ৮:৫৬
Link Copied!

গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে দুদক গাজীপুর জেলা কার্যালয়ের একটি বিশেষ দল হঠাৎ করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালায়।

অভিযানের সময় দুদকের কর্মকর্তারা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন, রোগী ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসা ও প্রশাসনিক নথিপত্র পরীক্ষা করেন। আনুষ্ঠানিক প্রতিবেদন এখনো না দেওয়া হলেও প্রাথমিকভাবে বেশ কিছু অনিয়মের প্রমাণ মিলেছে বলে জানান তারা।

বিজ্ঞাপন

গাজীপুর জেলা দুদকের সহকারী পরিচালক এনামুল হক বলেন, ‘দুদকের হটলাইনে একজন অভিযোগকারী ডাক্তারদের অনুপস্থিতি, রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে বাধ্য করা, খাবারের অনিয়ম ও অপরিচ্ছন্নতার অভিযোগ করেন। সেই তথ্যের ভিত্তিতে আমরা সকাল ৯টা থেকে অভিযান শুরু করি।’

তিনি আরও বলেন, ‘রোগী সেজে আমরা সরাসরি অনিয়ম পর্যবেক্ষণ করেছি। হাসপাতালে থাকা ওষুধ না দিয়ে বাইরে থেকে কিনতে বলা হচ্ছে। কিছু প্রেসক্রিপশনে না থাকা ওষুধও রেজিস্টারে যোগ করা হয়েছে। আমরা কয়েকটি দামি ওষুধ পরীক্ষা করে অভিযোগের সত্যতা পেয়েছি। বিস্তারিত প্রতিবেদন কমিশনে পাঠানো হবে।’

বিজ্ঞাপন

অভিযানে উপস্থিত ছিলেন গাজীপুর দুদকের উপসহকারী পরিচালক সাগর কুমার সাহা ও টিমের অন্যান্য সদস্যরা। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে মন্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তারা কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত