মেট্রোরেলের যাত্রীসেবা শুক্রবার থেকে বন্ধের ঘোষণা « বাংলাখবর প্রতিদিন

মেট্রোরেলের যাত্রীসেবা শুক্রবার থেকে বন্ধের ঘোষণা

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১১ ডিসেম্বর, ২০২৫ | ২:৫৫
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১১ ডিসেম্বর, ২০২৫ | ২:৫৫
Link Copied!

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের নিয়মিত কর্মকর্তা ও কর্মচারীরা চাকরি বিধি তৈরি ও প্রকাশ না হওয়ায় ধর্মঘটের ঘোষণা দিয়েছেন তারা। আগামী শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৭টা থেকে সব যাত্রীসেবা বন্ধ থাকবে।

কর্মচারীরা বলছেন, ৯ ডিসেম্বরের মধ্যে তাদের দাবি মানার কথা ছিল। কিন্তু তা করা হয়নি। তাই আগের আলটিমেটাম অনুযায়ী তারা ধর্মঘট ডাকতে বাধ্য হয়েছেন।

বুধবার ১০ ডিসেম্বর কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী জানান, ২০১৩ সালে ডিএমটিসিএল প্রতিষ্ঠার পর ১২ বছর কেটে গেলেও এখন পর্যন্ত কোম্পানির ৯০০ এর বেশি কর্মকর্তা ও কর্মচারীর জন্য পৃথক চাকরি বিধিমালা চূড়ান্ত হয়নি।

বিজ্ঞাপন

২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের বাণিজ্যিক কার্যক্রম শুরুর পর যারা ওপেন রিক্রুটমেন্টে যোগ দিয়েছেন, তারা দিনরাত কাজ করেও ছুটি, সিপিএফ, গ্র্যাচুইটি, শিফট অ্যালাউন্স বা ওভারটাইম, গ্রুপ ইনস্যুরেন্সসহ মৌলিক সুবিধা পাচ্ছেন না।

তারা আরও বলেন, ১২ সেপ্টেম্বর ২০২৪ উপদেষ্টা কমিটির নির্দেশনা অনুযায়ী ৬০ কর্মদিবসের মধ্যে চাকরি বিধি তৈরি হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। পরে ১৩ ফেব্রুয়ারি ২০২৫ কর্মচারীরা ধর্মঘটে গেলে ২০ ফেব্রুয়ারি কর্তৃপক্ষ আশ্বস্ত করে যে ২০ মার্চের মধ্যে চাকরি বিধি চূড়ান্ত হবে। কিন্তু সেই প্রতিশ্রুতিও বাস্তবায়ন হয়নি। ফলে টানা ৯ মাস ধরে কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ জমেছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত