হাদির জন্য রক্ত সংগ্রহ করেছে সেনাবাহিনী « বাংলাখবর প্রতিদিন

হাদির জন্য রক্ত সংগ্রহ করেছে সেনাবাহিনী

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১২ ডিসেম্বর, ২০২৫ | ৮:১৬
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১২ ডিসেম্বর, ২০২৫ | ৮:১৬
Link Copied!

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

চিকিৎসক সূত্রে জানা গেছে, হাদির শরীরে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে এবং তার রক্তের গ্রুপ ‘বি নেগেটিভ’। জরুরি ভিত্তিতে প্রচুর রক্তের প্রয়োজন হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যেই তার জন্য রক্ত সংগ্রহ করেছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে ঢামেক হাসপাতাল সূত্রে জানা যায়, হাদির অবস্থার দ্রুত অবনতি হচ্ছিল। চিকিৎসকরা জানান, তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং মাথার ভেতরে এখনও একটি গুলি রয়ে গেছে। কানের পাশেও গুলির আঘাত পাওয়া গেছে।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ বলেন, “ওসমান হাদিকে যখন জরুরি বিভাগে আনা হয়, তখন তার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। পরে তাকে সিপিআর দেওয়া হয়। এখন তার রক্তচাপ কিছুটা স্থিতিশীল হলেও অবস্থা এখনও সংকটাপন্ন।”

শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং জরুরি বিভাগে ভর্তি করা হয়।

হাদির চিকিৎসায় চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পরিবারের সদস্যরা ও রাজনৈতিক সহকর্মীরা হাসপাতালে অবস্থান করছেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত