পাবনায় অতিরিক্ত মদপানে ২ জনের মৃত্যু « বাংলাখবর প্রতিদিন

পাবনায় অতিরিক্ত মদপানে ২ জনের মৃত্যু

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১২ ডিসেম্বর, ২০২৫ | ৮:২৭
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১২ ডিসেম্বর, ২০২৫ | ৮:২৭
Link Copied!
প্রতীকী ছবি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

পাবনায় অতিরিক্ত মদপান করে সুমন সরকার (৩৫) এবং মামুন হোসেন (৩২) নামে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

মৃত সুমন সরকার পাবনা শহরের গোপালপুর মহল্লার সঞ্চিত সরকারের ছেলে এবং মামুন হোসেন রাধানগর মক্তবপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে।

মদপানে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি দুলাল হোসেন। তবে তারা কোথায় মদপান করেছেন তা জানা যায়নি। তবে তাদের স্বজনরা দাবি করেছেন, গ্যাস্ট্রিকের কারণে তাদের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

থানার ওসি জানান, হাসপাতালের নথিপত্র অনুযায়ী তাদের মৃত্যুর কারণ মদপান। তবে কোথা থেকে কিভাবে খেয়েছে এসব বিস্তারিত তদন্তের পর জানা সম্ভব হবে।

পাবনা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সুখী খাতুন গণমাধ্যমে জানান, তাদের দুজনকে ৩ ঘণ্টার ব্যবধানে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে সুমন ভোর সাড়ে ৩টার দিকে হাসপাতালে মারা গেলে তার স্বজনরা লাশ নিয়ে চলে যান। একই সময়ে পাবনা জেনারেল হাসপাতাল থেকে রাজশাহী নেওয়ার পথে মারা গেছেন মামুন। এদিকে মৃত সুমন ও মামুনের পরিবারের সদস্যরা এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

পাবনা থানার ওসি দুলাল হোসেন বলেন, আমরা খবর পেয়ে শুক্রবার সকাল ১০টার দিকে লাশ উদ্ধারে গিয়ে দেখতে পাই, সুমনের লাশ তার স্বজনরা শ্মশানে নিয়ে পুড়িয়ে ফেলছেন। মামুনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত