সৃজিত আমাকে এভাবেই বোকা বানায়: মিথিলা « বাংলাখবর প্রতিদিন

সৃজিত আমাকে এভাবেই বোকা বানায়: মিথিলা

বিনোদন ডেস্ক
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৫ | ১:২৭
বিনোদন ডেস্ক
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৫ | ১:২৭
Link Copied!

বেশ অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যায়, সম্পর্কটা ভালো যাচ্ছে না অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও পার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির। এমনকি তার বিচ্ছেদের পথে হাঁটছেন এমন গুঞ্জনও চাউর হয়। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সব জল্পনাকেই যেন উল্টে দিলেন মিথিলা।

এই মুহূর্তে সৃজিতের সঙ্গে মুম্বাইয়ে অবস্থান করছেন মিথিলা। কবে কখন গিয়েছেন, তা স্পষ্ট না হলেও এক সংবাদ মাধ্যমের বরাতেই খবরটি সামনে এসেছে।

সাক্ষাৎকারে মিথিলা বলেন, “এরকম হয়েছে যে ওর (সৃজিতের) অনেক ফ্যামিলি মেম্বারের সঙ্গে আমার দেখা হয়নি; এবার দেখা হলো। আমরা বেড়াতে গিয়েছি, আইরার (মেয়ে) সঙ্গে পরিচয় হলো সবাই। গতবছর আমাদের শেষ দেখা হয়েছে, এরপর আর দেখা হয়নি। তো এবার একসঙ্গে হইচই করলাম। ওরকম খুব ঘুরে বেড়ানো হয়নি।”

বিজ্ঞাপন

মিথিলা আরও বলেন, “এখনও বোম্বেতে কিচ্ছু দেখিনি। আমি বলেছিলাম, গেটওয়ে অফ ইন্ডিয়া আছে তো সিনেমায় দেখা যায়, সৃজিতকে বললাম, ‘আমাকে প্লিজ সেটা দেখাও।’ তখন বলল, ‘ওটা এখন বন্ধ, ঢেকে রেখেছে কাপড় দিয়ে।’ আমি ভাবলাম, এটা কি ভুল ভাবছি! এটা তো অনেক বড়! কাপড় দিয়ে ঢেকে রাখা যায়? সবসময়ই সৃজিত আমাকে এভাবে বোকা বানায়। কথাগুলো এত সিরিয়াস চেহারা নিয়ে বলে যে… পরে আমি গুগল করলাম, দেখলাম, এত বড় স্থাপনা কীভাবে ঢেকে রাখা যায়! এরপর… ওই আরকি।”

সৃজিত মুখার্জির সঙ্গে মিথিলার বিচ্ছেদের গুঞ্জন দীর্ঘদিন চলছিল। তাদের বিচ্ছেদের খবর নেটমাধ্যমে ছড়ালে পরে মিথিলা এক পডকাস্টে কৌশলী মন্তব্য করে আলোচনায় চলে এসেছিলেন।

বিজ্ঞাপন

সেই সময় মিথিলা বলেছিলেন, “২০২৪ সালের জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমি কলকাতা যাইনি, আমার ভিসা নেই।” সঞ্চালক সরাসরি জানতে চাইলে, সৃজিত এখনও তার স্বামী কি না, মিথিলা রহস্য রেখে বলেছিলেন, “এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলব না।” তবে স্বামী সম্পর্কিত প্রশ্নে যোগ করেন, “হ্যাঁ, পাসপোর্টে তার নামও রয়েছে।”

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত