গোলাম আযম-নিজামীকে স্বাধীনতাযুদ্ধের ‘সূর্যসন্তান’ বলায় শিবির-ছাত্রদলের হাতাহাতি « বাংলাখবর প্রতিদিন

গোলাম আযম-নিজামীকে স্বাধীনতাযুদ্ধের ‘সূর্যসন্তান’ বলায় শিবির-ছাত্রদলের হাতাহাতি

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৫ | ১০:৫৭
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৫ | ১০:৫৭
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম ও মতিউর রহমান নিজামীকে মহান স্বাধীনতাযুদ্ধে এদেশের ‘সূর্যসন্তান’ বলায় ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রদলের হাতাহাতি ও হট্টগোলের ঘটনা ঘটেছে।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ কর্তৃপক্ষ আয়োজিত অনুষ্ঠানে রবিবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার এ ঘটনা ঘটে। এতে অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে।

ছাত্রদল, ছাত্রশিবির ও অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের বরাতে জানা যায়, সকাল ১০টার দিকে শহীদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠান শুরু হয়। কলেজ কর্তৃপক্ষের আমন্ত্রিত অতিথির বক্তব্য শেষে বেলা ১১টার দিকে বক্তব্য দেয় ছাত্রদল। এরপর বক্তব্য দেন কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মামুন আল হাসান। তিনি বক্তব্যের শুরুতে শহীদ জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে উল্লেখ করেন।

বিজ্ঞাপন

এরপর দলের সাবেক আমির গোলাম আযম ও মতিউর রহমান নিজামীকে মহান স্বাধীনতাযুদ্ধে এদেশের ‘সূর্যসন্তান’ উল্লেখ করে বক্তব্য দেন। এ নিয়ে কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানের সঙ্গে মামুন আল হাসানের তর্কবিতর্ক শুরু হয়। ছাত্রদলের পক্ষ থেকে অনুষ্ঠান বয়কটের ঘোষণা দেওয়া হয়। পরে দুই পক্ষের নেতাকর্মীরা হট্টগোল ও হাতাহাতি শুরু করেন। এতে অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।

এ বিষয়ে কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বলেন, ‌‌‘ছাত্রশিবিরের এই বক্তব্য সম্পূর্ণ অযৌক্তিক। আমরা তীব্রভাবে এর নিন্দা জানাচ্ছি। তারা গোলাম আযম ও মতিউর রহমান নিজামীকে স্বাধীনতাযুদ্ধের সূর্যসন্তান বলেছেন অনুষ্ঠানে। অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করে সাধারণ শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে তাদের। আগামীতে যদি আবারও তারা এমন বক্তব্য দেয় আমরা দাঁতভাঙা জবাব দেবো।’

কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মামুন আল হাসান বলেন, ‘অনুষ্ঠানটি মূলত শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছিল। কিন্তু ছাত্রদলের নেতা আমাদের নিয়ে মিথ্যাচার করেছেন। তারা জামায়াত শিবির ও সংশ্লিষ্ট ঘটনার প্রসঙ্গে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। অনুষ্ঠান পণ্ড করার জন্য পূর্বকল্পিতভাবেই এমন ঘটনা ঘটিয়েছে ছাত্রদল। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত